দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ১১:৫৫, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

৩৩ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি ট্রেনের শিডিউল

অক্টোবর ২৬, ২০২৪
in জাতীয়
A A
0
৩৩ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি ট্রেনের শিডিউল

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার :

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কমলাপুর স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এর পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

লাইনচ্যুত বগি লাইনে ওঠানোর পর শুক্রবার দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। তবে এ দুর্ঘটনার ফলে তীব্র শিডিউল বিপর্যয়ে পড়ে ট্রেন। দুর্ঘটনার ৩৩ ঘণ্টার পার হলেও এখনো ঠিক হয়নি শিডিউল বিপর্যয়। এতে চরম ভোগান্তির মধ্যে আছেন যাত্রীরা। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শনিবার দুপুরের মধ্যে শিডিউল বিপর্যয় ঠিক হয়ে যাবে। 

শনিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা।  বিভিন্ন গন্তব্যের উদ্দেশে স্টেশনে আসা যাত্রীরা ভোগান্তির মধ্যে আছেন। 

রেল কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ যেহেতু শেষ হয়ে গেছে। ট্রেন চলাও শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আগের অবস্থায় ফিরবে ট্রেনের শিডিউলও। 

ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মহিউদ্দিন আরিফ জানান, আজ দুপুরের মধ্যে শিডিউল বিপর্যয় ঠিক হয়ে যাবে। 

যাত্রীদের ভোগান্তি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। তবে কমলাপুর রেলস্টেশনের এত কাছে ঘটনা হওয়ার পরেও দ্রুত সমাধান না হওয়ায় আজও ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। 

বৃহস্পতিবার রাতে আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের ৫টি বগি লাইনচ্যুত হয়। এর পর থেকে চরম শিডিউল বিপর্যয়ে পড়ে ট্রেন।

Recommended

পরিবেশ রক্ষায় চাই অঙ্গীকার, চাই সক্রিয় অংশগ্রহ

প্রচন্ত তাপদাহে বিপর্যস্ত জনজীবন: এক অসহনীয় বাস্তবতা

1 year আগে
শিশুকে শ্লীলতাহানি অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

শিশুকে শ্লীলতাহানি অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743