দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৭:৫২, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

২ দফা দাবিতে রাজশাহীতে ডাক বিভাগ কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট ও বিক্ষোভ

জুলাই ১৩, ২০২৬
in সারাদেশ
A A
0
২ দফা দাবিতে রাজশাহীতে ডাক বিভাগ কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট ও বিক্ষোভ
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী :

বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে রাজশাহীতে অনির্দিষ্টকালের ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘর কর্মচারীরা।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় দুই দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মচারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন এবং দাবি আদায়ের পক্ষে স্লোগান দেন।

বিক্ষোভে প্রদর্শিত একটি ব্যানারে লেখা ছিল, “ডাকপিয়ন বাড়ি বাড়ি গিয়ে চিঠি বিলি করে, আমরা শাখা কর্মচারীরা সারাদিন পরিশ্রম করি; কিন্তু বেতনের বেলায় শূন্য।” ব্যানারে ডাকপিয়নের একটি কার্টুনচিত্রের মাধ্যমে তাদের শ্রমের তুলনায় বেতনের অসামঞ্জস্য তুলে ধরা হয়।

কর্মসূচিতে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া তাহেরপুরসহ রাজশাহীর বিভিন্ন এলাকার শাখা ডাকঘরের কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক নারী কর্মী বলেন, প্রতিদিন তারা বাড়ি বাড়ি গিয়ে চিঠি, পার্সেলসহ বিভিন্ন ডাকসামগ্রী বিতরণ করেন। অথচ দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতায় কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। একাধিকবার দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা ধর্মঘট কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

ধর্মঘটের কারণে রাজশাহীসহ আশপাশের এলাকায় ডাকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে চিঠিপত্র, মানি অর্ডার ও পার্সেল সেবা গ্রহণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তে পারেন।

বিক্ষোভকারীরা দ্রুত তাদের দুই দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা সতর্ক করেন।

এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Recommended

৩০ কর্মদিবসের মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্র: আইন উপদেষ্টা

৩০ কর্মদিবসের মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্র: আইন উপদেষ্টা

1 year আগে
রাজধানীতে দুই মাসে হত্যার শিকার ৬৮ জন

রাজধানীতে দুই মাসে হত্যার শিকার ৬৮ জন

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743