দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ১:৫৬, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম খেলা

১৭ মে ফের শুরু আইপিএল, নতুন সূচি প্রকাশ

মে ১৩, ২০২৫
in খেলা
A A
0
আইপিএল নিলাম শেষে কে কোন দলে

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আবার শুরু হতে চলেছে। গতকাল সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে।\

বিসিসিআই জানিয়েছে, আইপিএল ২০২৫ আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হবে এবং ৩ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে। 

টুর্নামেন্টের বাকি অংশ, যা ৯ মে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল, তা এখন ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো-বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বাই ও আহমেদাবাদ।

নতুন সূচি অনুযায়ী, মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ১৩টি লিগ ম্যাচ এবং ৪টি প্লে-অফ। প্লে-অফের নির্দিষ্ট ভেন্যু পরে ঘোষণা করা হবে। আপাতত তারিখ জানা গেছে-২৯ মে (কোয়ালিফার ১), ৩০ মে (এলিমিনেটর), ১ জুন (কোয়ালিফার ২), ৩ জুন (ফাইনাল)।

মোট ১৭টি ম্যাচের মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ পুনর্নির্ধারিত ম্যাচ। ৮ মে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি ২৪ মে জয়পুরে আবার সম্পূর্ণভাবে খেলা হবে।

টুর্নামেন্টের পুনরারম্ভের ম্যাচ হবে ১৭ মে, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।

বিসিসিআই জানিয়েছে, টুর্নামেন্ট পুনরায় শুরুর আগে তারা সরকার, নিরাপত্তা সংস্থা এবং অন্যান্য প্রধান অংশীজনদের সঙ্গে বিস্তৃত পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন।

Recommended

চাঁপাইনবাবগঞ্জে এনজিও মালিকের শাস্তি ও জামানত ফেরতের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে এনজিও মালিকের শাস্তি ও জামানত ফেরতের দাবিতে মানববন্ধন

2 years আগে
বীরগঞ্জ উপজেলা ইলেকট্রিক শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর কমিটি গঠন

বীরগঞ্জ উপজেলা ইলেকট্রিক শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর কমিটি গঠন

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743