দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৭:০৮, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজী আটক

ফেব্রুয়ারি ১৯, ২০২৫
in জাতীয়
A A
0
হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজী আটক

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

যশোরের একটি পার্কে আত্নগোপনে থাকা শেখ হাসিনার সাবেক সামরিক  সচিব ও ঝিনাইদহ -৩ আসনের এমপি মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে ‘শ্যামলছায়া পার্কে’ তাদের অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্র-জনতা। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে একটা কালো গ্লাসের গাড়িতে চেপে সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ -৩ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজী যশোর সদর উপজেলার রুদ্রপুর গ্রামের নিজ মালিকানাধীন শ্যামল ছায়া পার্কে প্রবেশ করেন। রাত সাড়ে ৮ টার দিকে সে খবর পৌঁছে যায় বৈষম্যবিরোধী ছাত্রদের কানে। খবর পাওয়া মাত্র জেলা সমন্বয়কসহ ৫০ থেকে ৬০ জন ছাত্র-জনতা পার্কের প্রধান ফটকে অবস্থান নেন। এ সময় তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ যৌথ বাহিনীর সদস্যরা সেখানে যান। এ সময় তারা উত্তেজিত ছাত্র-জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

কিন্তু উত্তেজিত জনতা সালাহউদ্দিন মিয়াজী ও তার সঙ্গীকে গ্রেপ্তার না করলে ঘটনাস্থল ছাড়বেন না বলে আলটিমেটাম দেন। একপর্যায়ে রাত পৌনে ১১টার দিকে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেন যৌথ বাহিনীর সদস্যরা। তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সালাহউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

এ ব্যাপারে কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথ বাহিনী সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নিয়েছে।

Recommended

সকলে মিলে দেশ গড়ার সময় এসেছে: তারেক রহমান

সকলে মিলে দেশ গড়ার সময় এসেছে: তারেক রহমান

6 months আগে
গুরুতর অসুস্থ লুৎফুজ্জামান বাবর, মেডিকেল বোর্ড গঠন

গুরুতর অসুস্থ লুৎফুজ্জামান বাবর, মেডিকেল বোর্ড গঠন

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743