দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৪:০৬, ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

শিবগঞ্জে বালুর ভেতর থেকে উদ্ধার নবজাতক: রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর

নভেম্বর ৪, ২০২৬
in সারাদেশ
A A
0
শিবগঞ্জে বালুর ভেতর থেকে উদ্ধার নবজাতক: রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান : 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর নিচে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই নবজাতক কন্যাশিশুকে রাজশাহীর বোয়ালিয়ায় অবস্থিত ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় আনুষ্ঠানিকভাবে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমনি নিবাস কর্তৃপক্ষের কাছে শিশুটিকে হস্তান্তর করে। 

এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের একটি আমবাগানের পাশের রাস্তার ধারে বালুর নিচে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পায় স্থানীয় দুই শিশু। পরে স্থানীয় বাসিন্দা মোঃ ইব্রাহিম আলী ও গোলাপ হোসেনসহ কয়েকজন শিশুটিকে উদ্ধার করেন।

উদ্ধারের পর শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে সুস্থ বলে জানান। 

পরে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম শেষে শিশুটিকে রাজশাহীর ছোটমনি নিবাসে পাঠানো হয়।

কে বা কারা নবজাতকটিকে বালুর নিচে পুঁতে রেখেছিল, তা এখনো জানা যায়নি।

Recommended

ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের

ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের

3 weeks আগে
জামায়াতে ইসলামীর ‘জনতার ইশতেহার’ ঘোষণা বুধবার

জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত

3 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743