স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শনিবার (১৩ ডিসেম্বর) বাদ মাগরিব,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবগঞ্জ উপজেলা,পৌর শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি শিবগঞ্জ উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে,শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,সাবেক নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক,শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোহাঃ তোসিকুল আলম,শিবগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম,সাবেক শিবগঞ্জ পৌর মেয়র,সাবেক শিবগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ শামীম কবির হেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


