দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সন্ধ্যা ৬:৩১, ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলা: আহত নাজমুলসহ গ্রেপ্তার ৩

নভেম্বর ২৭, ২০২৬
in সারাদেশ
A A
0
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলা: আহত নাজমুলসহ গ্রেপ্তার ৩
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান : 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ও আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় বিস্ফোরণে আহত মোঃ নাজমুল কবীর ওরফে নুরুলকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকা থেকে এসআরবি-৫-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানায়, নাজমুল শিবগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী। বিস্ফোরণে তার দুটি চোখ নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠসংলগ্ন মশিউর রহমানের একটি ঘাসের জমিতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে টমাস (৩৫) নামের একজন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিনজন আহত হন।

পুলিশ জানায়, টমাসসহ কয়েকজন ওই ঘাসের জমিতে ককটেল তৈরি করছিলেন। হঠাৎ বিস্ফোরণ ঘটলে টমাস ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহতরা তাকে সেখানে ফেলে পালিয়ে যান। আহতদের মধ্যে নাজমুল ওরফে নুরুলও ছিলেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিবগঞ্জ থানায় মামলা করা হয়। মামলায় ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এর আগে মোঃ রুবেল ইসলাম (২৩) ও রিফাত হাসানকে (১৮) গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাড়ি শিবগঞ্জের চাঁদশিকারি গ্রামে। সবশেষ এসআরবি’র সহায়তায় রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকা থেকে নাজমুল কবীর ওরফে নুরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ মামলায় এজাহারভুক্ত গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়াল তিনজনে।

ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Recommended

রাজশাহী-১ আসনে বিএনপির শক্ত অবস্থান, শরীফ উদ্দীন–তারেকের ঐক্যে তৃণমূলে নতুন প্রাণ

রাজশাহী-১ আসনে বিএনপির শক্ত অবস্থান, শরীফ উদ্দীন–তারেকের ঐক্যে তৃণমূলে নতুন প্রাণ

10 months আগে
কুড়িগ্রামে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াতে হচ্ছে সাধারণ কৃষকদের

কুড়িগ্রামে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াতে হচ্ছে সাধারণ কৃষকদের

3 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743