দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৪:১৬, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

রামেকে হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি ছাত্রদলের

আগস্ট ২০, ২০২৬
in সারাদেশ
A A
0
রামেকে হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি ছাত্রদলের
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী : 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নানা অনিয়ম, রোগীদের ভোগান্তি এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে রাজশাহী মহানগর ছাত্রদল।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, বৃহত্তর রাজশাহীসহ উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসা রামেক হাসপাতাল। তবে নানা অব্যবস্থাপনা, জনবল সংকট এবং অসাধু চক্রের কারণে রোগী ও স্বজনরা হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।

ছাত্রদলের অভিযোগ, বহির্বিভাগে দীর্ঘ অপেক্ষা, কিছু চিকিৎসক ও কর্মচারীর অসহযোগিতা, ওয়ার্ডে অপরিচ্ছন্নতা, নিম্নমানের খাবার, চিকিৎসকদের নিয়মিত রাউন্ডে অনিয়ম এবং হৃদরোগ ও স্ট্রোকসহ গুরুত্বপূর্ণ বিভাগে শয্যা সংকট রয়েছে। পাশাপাশি জরুরি বিভাগে প্রয়োজনীয় কিছু চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং দীর্ঘদিন ধরে অচল যন্ত্রপাতি পড়ে থাকার অভিযোগও করা হয়।

স্মারকলিপিতে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে হাসপাতালের দালালচক্র ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কার্যক্রমের বিষয়ে। ছাত্রদলের দাবি, হাসপাতাল থেকে রোগী বাইরে নেওয়ার সময় অতিরিক্ত ভাড়া আদায়, মানহীন অ্যাম্বুলেন্স ব্যবহার এবং বাইরে থেকে অ্যাম্বুলেন্স আনতে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটছে। এতে রোগী ও স্বজনদের হয়রানির পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

এসব সমস্যা সমাধানে ৯ দফা দাবি জানিয়েছে ছাত্রদল। দাবিগুলোর মধ্যে রয়েছে ২৪ ঘণ্টার কার্যকর অভিযোগ সেল চালু, বহির্বিভাগে সেবার পরিধি বাড়ানো, চিকিৎসকদের নিয়মিত রাউন্ড নিশ্চিত করা, হাসপাতালকে দালাল ও সিন্ডিকেটমুক্ত করা, পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা, গুরুত্বপূর্ণ বিভাগে শয্যা ও বিশেষায়িত ইউনিটের সক্ষমতা বাড়ানো এবং অচল চিকিৎসা সরঞ্জাম দ্রুত সচল করা।

এছাড়া হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সিসিটিভি বাড়ানো এবং অ্যাম্বুলেন্স সেবায় স্বচ্ছতা আনতে অ্যাপভিত্তিক অনুমোদিত অ্যাম্বুলেন্স ব্যবস্থা অথবা নির্ধারিত ভাড়ায় সেবা চালুর দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি গ্রহণের পর হাসপাতালের পরিচালক ছাত্রদল নেতাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ সময় মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রায়হান রবিন, সদস্য সচিব ইমাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recommended

সড়ক দূর্ঘটনায় ইবির শিক্ষকবাহী মিনি বাস

সড়ক দূর্ঘটনায় ইবির শিক্ষকবাহী মিনি বাস

1 year আগে
মহিলা অধিদপ্তরে চাকুরি দেওয়ার নামে প্রতারণা, প্রতারকের পক্ষে হুমকি

মহিলা অধিদপ্তরে চাকুরি দেওয়ার নামে প্রতারণা, প্রতারকের পক্ষে হুমকি

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743