মোঃ মাহাবুল ইসলাম মুন্না (গোদাগাড়ী), রাজশাহী :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ রাজশাহীর ছয়টি আসনের ফলাফল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ঘোষিত ফলাফলে দেখা গেছে, চারটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং দুটি আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) — জামায়াতের বিজয়। মোট ১৫৯টি কেন্দ্রের ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ৬৭,৯০২ ভোট।
বিএনপি প্রার্থী শরিফ উদ্দীন পেয়েছেন ৫৯,৩০৭ ভোট। এ আসনে মুজিবুর রহমান বিজয়ী হয়েছেন।
রাজশাহী-২ (সদর) — বিএনপির বিজয়। মোট ১১৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ৫৬,৫০০ ভোট।
জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৪৭,২৯১ ভোট। এ আসনে মিজানুর রহমান মিনু বিজয়ী হয়েছেন।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) — বিএনপির বিজয়। মোট ১৩১টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন পেয়েছেন ৩৩,৬৮৮ ভোট।
জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ২৩,২৩৩ ভোট। এ আসনে শফিকুল হক মিলন বিজয়ী হয়েছেন।
রাজশাহী-৪ (বাগমারা) — জামায়াতের বিজয়। মোট ১২২টি কেন্দ্রের ফলাফলে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার পেয়েছেন ৫৮,৬৬৬ ভোট।
বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ৫৬,৬৬৫ ভোট। সামান্য ব্যবধানে ডা. আব্দুল বারী সরদার বিজয়ী হয়েছেন।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) — বিএনপির বিজয়। মোট ১৩২টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম পেয়েছেন ৫০,১৪৫ ভোট।
জামায়াত প্রার্থী মনজুর রহমান পেয়েছেন ১৭,৭৭৯ ভোট। বড় ব্যবধানে নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) — বিএনপির বিজয়। মোট ১১৯টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ পেয়েছেন ৬৭,২১৩ ভোট।
জামায়াত প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৪৪,৭৯১ ভোট। এ আসনে আবু সাইদ চাঁদ বিজয়ী হয়েছেন।


