দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:২৯, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

রাজশাহীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে  গ্রেপ্তার ২

সেপ্টেম্বর ২০, ২০২৬
in সারাদেশ
A A
0
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে  গ্রেপ্তার ২
Share on FacebookShare on Twitter

আসমানী খাতুন আঁখি, রাজশাহী : 

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর এলাকায় চিকিৎসাসেবা নিতে আসা এক নারীকে শ্লীলতাহানি, মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) আরএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজপাড়া থানাধীন লক্ষীপুর এলাকার আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় ভুক্তভোগী তৌহিদের ভাবি রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ কিনতে তৌহিদের স্ত্রী মোসা. রূপা খাতুন (১৯), স্ত্রীর বড় ভাই মো. রাজিব আলী (২৮) ও তাঁর শাশুড়ি লক্ষীপুর এলাকার একটি ফার্মেসিতে যান। ফার্মেসিতে লোকজন না থাকায় তারা ফিরে আসার সময় আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌঁছালে এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. মাসুদ রানা তাদের পথরোধ করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাসুদ রানা তাঁর পরিচিত একটি দোকান থেকে ওষুধ কেনার প্রস্তাব দেন। এতে তারা রাজি না হলে তিনি তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁর নির্দেশে সেখানে উপস্থিত অন্য অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায়।

এ সময় রূপা খাতুনের ওড়না ধরে টানাটানি করে শ্লীলতাহানি করা হয় এবং তাঁর বড় ভাই রাজিব আলীকে মারপিট করে আহত করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তাদের রক্ষা করতে এগিয়ে এলে পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়। একই সঙ্গে দুই নারীকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানায়, ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। তাঁর নির্দেশনায় পুলিশ ভুক্তভোগীকে রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকা থেকে খুঁজে বের করে।

পরে গত ১৯ সেপ্টেম্বর তৌহিদ রাজপাড়া থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে রাজপাড়া থানা মামলা রুজু করে।

Recommended

ভিনদেশ থেকে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে: উপদেষ্টা মাহফুজ

ভিনদেশ থেকে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে: উপদেষ্টা মাহফুজ

2 years আগে
‘বিপ্লবী সরকার’ ঘোষণার রিট শুনানি আজ

কুড়িগ্রাম জেলা জজ আদালতের পক্ষপাতিত্বের বিষয়ে সুপ্রিমকোর্টে অভিযোগ দায়ের 

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743