দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ১২:০০, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

রাজশাহী-১ আসনে ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী, শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
in সারাদেশ
A A
0
রাজশাহী-১ আসনে ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী, শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
Share on FacebookShare on Twitter

মোঃ মাহাবুল ইসলাম মুন্না, (গোদাগাড়ী) রাজশাহী :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দুই প্রার্থী পৃথক কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে সপরিবারে নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। কোনো বিশেষ সুবিধা গ্রহণ না করে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে ভোট দেন।

ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সকাল থেকেই কেন্দ্রের পরিবেশ শান্ত ও উৎসবমুখর। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন। আমি আশা করছি, দিনভর এভাবেই শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে।”

তিনি সকলকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোঃ মুজিবুর রহমান সকাল সোয়া ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন এবং পরিবর্তনের পক্ষে তাদের রায় স্পষ্ট হবে—ইনশাআল্লাহ। ” তিনি এ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, অধ্যাপক মুজিবুর রহমান ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেছেন।

সকাল থেকেই গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Recommended

শিবগঞ্জে  নারী উদ্যোক্তা মেলার সমাপনী 

শিবগঞ্জে  নারী উদ্যোক্তা মেলার সমাপনী 

2 years আগে
হিলিতে প্রধান বিচারপতি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

হিলিতে প্রধান বিচারপতি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743