দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ২:১৩, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে ২ দিনব্যাপী নৌযান শুমারি লিস্টিং প্রশিক্ষণ 

মে ৩, ২০২৬
in সারাদেশ
A A
0
রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে ২ দিনব্যাপী নৌযান শুমারি লিস্টিং প্রশিক্ষণ 
Share on FacebookShare on Twitter

রাঙ্গামাটি প্রতিনিধি:-

“নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে নৌযান শুমারি ২০২৬ লিস্টিং অপারেশন কার্যক্রম দায়িত্বপ্রাপ্ত উপজেলা শুমারি সমন্বয়কারী এবং লিস্টারগণের ২ দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় রাঙ্গামাটি পিটিআই হলরুমে দ্বিতীয় দিনের মতো প্রশিক্ষণ কার্যক্রম চলছে। লিস্টিং প্রশিক্ষণে ৬৮টি জন অংশগ্রহণ করেছেন।লিস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন নৌযানের তালিকা, মালিকের তথ্য, ইঞ্জিনের ধরন এবং আকার সংক্রান্ত উপাত্ত সংগ্রহ করা হবে।

নৌযান শুমারি কার্যক্রম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক আয়োজিত রাঙ্গামাটি জেলার পরিসংখ্যান কার্যালয় এর উদ্যোগে (০২-০৩ মে) সকাল ৯ টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত এই লিস্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত লিস্টিং প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, বিশেষ অতিথি রাঙ্গামাটি জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন, রাঙ্গামাটি জেলার পিটিআই সুপারিনটেনডেন্ট মোহাম্মদ এমরানুল ইসলাম মানিক।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নুর উজ জামান, কাপ্তাই উপজেলা পরিসংখান কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি মজুমদার।

রাঙ্গামাটি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নুর উজ জামান বলেন, সারাদেশে প্রথমবারের মতো নৌ শুমারি অনুষ্ঠিত হবে। যার মাধ্যমে নৌ পরিবহন খাতের উন্নয়ন ও পরিকল্পনার জন্য প্রয়োজনীয় পারিসংখ্যানিক তথ্য সংগ্রহ করা হবে। সাথে সাথে এ তথ্যের মাধ্যমে নৌযানের নিরাপত্তা ও দূর্ঘটনা হ্রাসে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জেলায় প্রাথমিক কুইক কাউন্টে ৫২৭ টি নৌঘাট ও প্রায় সাড়ে পাঁচ হাজার ইঞ্জিন চালিত নৌযান পাওয়া গেছে। আশা করা যায় লিস্টিং অপারেশন সম্পন্ন হলে আমরা নৌযানের অথেনটিক একটি সংখ্যা পাবো।

এই নৌযান শুমারির আওতায় সমুদ্র ও উপকূলীয়, অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী সব ধরনের বাণিজ্যিক নৌযান, সেইসাথে নদী, হাওর ও জলপথে চলাচলকারী অন্যান্য সব ধরনের নৌযান এবং সকল ইঞ্জিনচালিত নৌযান অন্তর্ভুক্ত থাকবে।

নৌযান শুমারির আওতার বাইরে থাকবে সামরিক বাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত সকল নৌযান/জাহাজ এবং তাদের মালিকানাধীন যে সকল নৌযান বর্তমানে অন্যান্য বাহিনী বা সংস্থার কার্যক্রমে নিয়োজিত রয়েছে সেগুলো এই নৌ-শুমারির আওতার বাইরে থাকবে সাধারন এবং নৌকা যা ইঞ্জিনচালিত নয়; তাও শুমারির আওতার বাইরে থাকবে।

উল্লেখ্য, আগামী ৪-১৭ মে ২০২৬ সারাদেশে লিস্টিং অপারেশন চলবে। যার মাধ্যমে সকল ইঞ্জিন চালিত নৌযানকে লিস্টিং করা হবে। পরবর্তীতে জোনাল অপারেশন ও আগস্ট ২০২৬ এ মূল তথ্য সংগ্রহ অনুষ্ঠিত হবে।

Recommended

জুলাই-আগস্ট গণহত্যার জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

জুলাই-আগস্ট গণহত্যার জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

2 years আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ

3 weeks আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743