দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
বিকাল ৪:৩১, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

মিথ্যা মামলা ও বিলভাতিয়া জলমহল দখলের অভিযোগে শিবগঞ্জে মৎস্যজীবীদের মানববন্ধন

জুন ৬, ২০২৬
in সারাদেশ
A A
0
মিথ্যা মামলা ও বিলভাতিয়া জলমহল দখলের অভিযোগে শিবগঞ্জে মৎস্যজীবীদের মানববন্ধন
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মৎস্যচাষিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং বিলভাতিয়া জলমহল অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।

শনিবার  সকালে শিবগঞ্জ উপজেলার কর্ণখালী ব্রিজ এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘন্টা ব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য দেন দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আক্তারুল ইসলাম, সাধারণ সদস্য জিন্নুর রহমান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আলী, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মালেকসহ মাৎস চাষী ও স্থানীয় নেতৃবৃন্দ  অংশ গ্রহণ করে ।

বক্তারা অভিযোগ করেন, কালাম, জামবাড়ীয়া ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসিম মেম্বার, সাবেক মেম্বার ইব্রাহিম, চুটুঘোষসহ তাদের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ও মৎস্যচাষিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। একই সঙ্গে বিলভাতিয়া জলমহল অবৈধভাবে দখলের চেষ্টা চালানো হচ্ছে বলেও তারা দাবি করেন।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, জলমহলকে কেন্দ্র করে মৎস্যচাষিদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এছাড়া কলমুগাড়া এলাকায় অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছে। এতে কয়েক হাজার বিঘা আবাদি জমি, মাছের ঘের এবং অসংখ্য কৃষক ও মৎস্যচাষী ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন বক্তারা।

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিলভাতিয়া জলমহল যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে দখল করতে না পারে এবং প্রকৃত মৎস্যচাষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করা হয়। এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মৎস্যচাষ ও কৃষির স্বার্থে জলমহলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ।

Recommended

পশু হাসপাতালে গভীর রাতে সম্পদ পাচারের সময় কর্মকর্তা সহ ৭জন জনতার হাতে অবরুদ্ধ

নাচোলে সরকারী সম্পদ পাচারের ঘটনায় প্রাণীসম্পদ কর্মকর্তাসহ পাঁচজনকে মুচলেকা নিয়ে খালাশ

6 months আগে
বছরের প্রথম চন্দ্রগ্রহণ ২৫ মার্চ

বছরের প্রথম চন্দ্রগ্রহণ ২৫ মার্চ

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743