দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সন্ধ্যা ৭:৩৫, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

মায়ের ঘরে আগুন দেয়া মাদকাসক্ত ছেলে ফুলবাড়ী থেকে গ্রেফতার

জুলাই ১৮, ২০২৬
in সারাদেশ
A A
0
মায়ের ঘরে আগুন দেয়া মাদকাসক্ত ছেলে ফুলবাড়ী থেকে গ্রেফতার
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম? জেলার নাগেশ্বরী উপজেলায় মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত ছেলে মোঃ মিজানুর রহমান শামিম (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই শামিম আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল্লা হিল জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৬ জুলাই ২০২৬ ভোরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী পৌরসভার বলদিটারী গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মাদকের টাকা না পেয়ে শামিম ধারালো অস্ত্র নিয়ে বৃদ্ধা মায়ের শয়নকক্ষের তালা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের আসবাবপত্র, ব্যবসায়িক মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ঘটনার পর ভুক্তভোগী মা মোছাঃ আফরোজা বেগম (৬৫) বাদী হয়ে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনে আসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই ঘরের মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণালঙ্কার চুরি করতেন। এছাড়া গত ২ জুলাই ছোট ভাই মোস্তাফিজার রহমান শাকিলকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Recommended

বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত

বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত

2 years আগে
এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসির কেন্দ্রের ২০০ গজের ভেতরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743