দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১১:০৬, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

ভারত-পাকিস্তান চাইলে সমঝোতার জন্য প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

এপ্রিল ২৭, ২০২৫
in জাতীয়
A A
0
ভারত-পাকিস্তান চাইলে সমঝোতার জন্য প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায় এবং ভারত-পাকিস্তান উত্তেজনা আলোচনার মাধ্যমেই সমাধানের আহ্বান জানায় বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (২৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত-পাকিস্তান চাইলে বাংলাদেশ সমঝোতার জন্য প্রস্তুত। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই।

তিনি বলেন, ভারতে বাংলাদেশিদের গ্রেপ্তারের বিষয়ে অফিসিয়াল কোনো নোটিশ নেই। জরুরি প্রয়োজন না থাকলে এমন পরিস্থিতিতে ভারত ভ্রমণ না করাই উচিত। ভারত পাকিস্তানের সংঘাতে বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়বে না।

তিনি আরও জানান, বৈধ ভিসাধারী বাংলাদেশিদের ভারতে আটকের বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি এবং দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকেও এমন কোনো তথ্য জানানো হয়নি। তবে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আমরা নিজেদের স্বার্থেই যা যা প্রয়োজন, তা করবো। প্রয়োজনে আরাকান আর্মির সাথেও যোগাযোগ করবো।

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে দেশে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলেও তিনি আশ্বস্ত করেন। তবে এর ফলে যদি ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে সরকার তা মোকাবিলায় পদক্ষেপ নেবে বলে জানান উপদেষ্টা।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা সোমবার ভোরে রোম থেকে দেশে ফিরবেন।

উপদেষ্টা বলেন, কাতারে সামিটে অংশ নিতেই মূলত কাতার সফর করেছেন প্রধান উপদেষ্টা। কাতারের প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয়েছে এছাড়াও কমিউনিটি মিটিং ও অনেকগুলো অফিসিয়াল মিটিং হয়েছে।

Recommended

চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভে ওসিসহ ২ পুলিশ আহত, আটক-৩

চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভে ওসিসহ ২ পুলিশ আহত, আটক-৩

2 years আগে
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

1 month আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743