দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ১১:০৮, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম খেলা

বিপিএলের টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর বিক্ষুব্ধ দর্শকদের

ডিসেম্বর ৩০, ২০২৪
in খেলা
A A
0
বিপিএলের টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর বিক্ষুব্ধ দর্শকদের

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক :

বিপিএলের টিকিট নিয়ে গতকালই দর্শকদের বিক্ষোভ দেখা গিয়েছিল। পরে সমালোচনার মুখে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। এর মধ্যেও বেশ কয়েক জায়গায় টিকিট নিয়ে হট্টগোলের খবর পাওয়া গেছে।

আজ (সোমবার) উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে ভাঙচুর চালিয়েছে। জানা গেছে, বেলা এগারোটা নাগাদ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা। 

এক পর্যায়ে কিছু দর্শক ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন, মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। পরবর্তীতে হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা।

এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি  নিয়ন্ত্রণে আসে। বিপিএল শুরুর আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবে ভালো বার্তা বহন করছে না। আজ দুপুর দেড়টায় বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।

বিসিবির পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট বিক্রি করার কথা। তবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকেট বিক্রি হচ্ছে না। মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিক্রি হবে। তাছাড়া বিপিএলের টিকেট অনলাইনেও পাওয়া যাচ্ছে।

Recommended

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে যা জানা গেল

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে যা জানা গেল

1 year আগে
‘বিপ্লবী সরকার’ ঘোষণার রিট শুনানি আজ

আ.লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743