মোঃ মাহাবুল ইসলাম মুন্না গোদাগাড়ী রাজশাহী :
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় ফেসবুক লাইভ চলাকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেজিনা সরকার পাখি (২১) নামে এক তরুণী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে কাদের মন্ডলের মোড় সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত রেজিনা সরকার পাখি নওগাঁ জেলার সাপাহার উপজেলা) ইদ্রিস আলীর মেয়ে। তিনি রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে তিনি নিজের ফেসবুক আইডিতে একাধিক আবেগঘন বার্তা প্রকাশ করেন। পরে ফেসবুক লাইভে এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাইভ চলাকালে বিষয়টি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সম্পর্কজনিত টানাপোড়েন থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


