দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১২:৫৩, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

পুরো রমজানজুড়ে অসহায় মানুষের পাশে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আবু তালেব

মার্চ ১৯, ২০২৬
in সারাদেশ
A A
0
পুরো রমজানজুড়ে অসহায় মানুষের পাশে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আবু তালেব
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবু তালেব। পুরো রমজান মাসজুড়ে তিনি অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিয়মিত ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন।

জানা যায়, রমজানের প্রথম দিন থেকে শুরু করে ২৯ রমজান পর্যন্ত ধারাবাহিকভাবে প্রায় ৭ শতাধিক ইফতার প্যাকেট এবং ৮ শতাধিক ঈদ উপহার প্যাকেট বিতরণ করা হয়। এসব সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন শ্যামপুর ইউনিয়নের অসংখ্য দরিদ্র ও অসহায় পরিবার।

উপকারভোগীদের মধ্যে শ্যামপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের  রহিম উদ্দিন বলেন, রমজান মাসে প্রতিদিন ইফতার নিয়ে আমাদের দুশ্চিন্তা থাকত। আবু তালেব সাহেবের এই উদ্যোগ আমাদের জন্য অনেক বড় সহায়তা হয়েছে।

একই এলাকার সাবিনা  বেগম বলেন, ঈদের আগে উপহার পেয়ে আমরা অনেক খুশি। আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।

আব্দুল করিম নামের আরেক উপকারভোগী জানান, এ ধরনের সহায়তা না পেলে ঈদ আমাদের জন্য আনন্দের হতো না। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন।

রাবেয়া খাতুন বলেন,  ইফতার প্যাকেট পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। পরিবার নিয়ে শান্তিতে রোজা রাখতে পেরেছি।

এ বিষয়ে সমাজসেবক আবু তালেব বলেন, রমজান হলো সহমর্মিতা ও আত্মত্যাগের মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি কিছু মানুষের মুখে হাসি ফোটাতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

স্থানীয় সচেতন মহল আবু তালেবের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহিত করে।

Recommended

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের অভিষেক অনুষ্ঠান ও প্রতিনিধি সম্মেলন 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের অভিষেক অনুষ্ঠান ও প্রতিনিধি সম্মেলন 

8 months আগে
প্রতিদিন ট্রেনে ঢাকা ছাড়ছেন প্রায় ২ লাখ মানুষ

প্রতিদিন ট্রেনে ঢাকা ছাড়ছেন প্রায় ২ লাখ মানুষ

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743