দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ২:৫০, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

পার্বত্যাঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নিরাপত্তা, সমঅধিকার, আইনের সুরক্ষা জরুরী: পিসিএনপি

জুলাই ২৮, ২০২৬
in সারাদেশ
A A
0
পার্বত্যাঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নিরাপত্তা, সমঅধিকার, আইনের সুরক্ষা জরুরী: পিসিএনপি
Share on FacebookShare on Twitter

পিংকি আক্তার (রাঙ্গামাটি):-

শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমেই নয়, বরং ভুক্তভোগীদের সুরক্ষা, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ, ভূমি বিরোধের ন্যায্য নিষ্পত্তি এবং সমান অধিকার নিশ্চিত করার মাধ্যমেই পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা সম্ভব।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বনরূপার পার্বত্য জ্ঞান অন্বেষণ গ্রন্থাগারে পাহাড়ি অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিসিএনপি’র নেতৃবৃন্দরা এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে সংগঠনটি পাহাড়ি অঞ্চলের সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি ও জননিরাপত্তা বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে পিসিএনপি’র নেতৃবৃন্দরা বলেন, পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলো আন্তর্জাতিক সহানুভূতি ও অর্থ পেতে ‘জুম্মল্যান্ড’ প্রতিষ্ঠার বয়ান তৈরি করে সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে। পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক পাচার করছে।

পিসিএনপি’র রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও পিসিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিসিএনপি’র রাঙামাটি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক।

সংবাদ সম্মেলনে মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার বিষয়ে উত্থাপিত প্রতিবেদনের মূল বিষয়গুলো: ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফের সন্ত্রাসী কর্তৃক পার্বত্যাঞ্চলে প্রায় ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৭টি অপহরণ ও ১৬টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী, কৃষক, চালক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। গত এক বছরে ১,৫২০টির বেশি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। ১৪ জন নারী অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। জানুয়ারি থেকে জুন সময়ের মধ্যে ভূমি দখলের ৪টি ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর হোসেন, যুব পরিষদের রাঙামাটি জেলা সভাপতি হিরো তালুকদার, সাধারণ সম্পাদক নূর ইসলাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এ সময় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recommended

হজে ৪২ বাংলাদেশির মৃত্যু, ফিরেছেন ৬৩১৮৮ জন

সৌদি পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

5 months আগে

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

3 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743