দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৭:১৯, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

নির্বাচনে কেউ অশান্তি করলে ছাড় নেই– অধ্যাপক শাহজাহান মিঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
in সারাদেশ
A A
0
নির্বাচনে কেউ অশান্তি করলে ছাড় নেই– অধ্যাপক শাহজাহান মিঞা
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

আমরা শান্তিপ্রিয় মানুষ। কাউকে অশান্ত করতে চাই না। তবে কেউ যদি অশান্তি করতে আসে, তাহলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আপনারা সবাই সতর্ক থাকবেন। আমাদের সকল ভোটার প্রস্তুত রয়েছে। আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করুক। অথচ তারা বলছে -ভোট দিলেও পাস করব, না দিলেও পাস করব। মনে হচ্ছে ভোট তাদের বাপ-দাদার সম্পত্তি।

এমন মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।

সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার  বিএনপির আয়োজনে শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সমাপনী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির পক্ষে এমন ভোটের হাওয়া উঠেছে যে তারা ভয় পেয়ে গেছে। এমন কোনো ইউনিয়ন নেই যেখানে জামায়াত জয়ী হতে পারবে। তারা দিশেহারা হয়ে পড়েছে। সারাদেশে দুটি বড় দল বিএনপি ও আওয়ামী লীগ। যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের আওয়ামী লীগও ভোট দেবে না।

বক্তব্যের শেষাংশে তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী (শহিদ মিয়া), শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসরাফুল আলম রশিদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

Recommended

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

1 year আগে
বাংলাদেশ-সেভেন সিস্টার্স রুটের রেল প্রকল্প স্থগিত করলো ভারত

বাংলাদেশ-সেভেন সিস্টার্স রুটের রেল প্রকল্প স্থগিত করলো ভারত

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743