দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৯:১১, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি গয়না চুরি

নভেম্বর ২৮, ২০২৬
in জাতীয়
A A
0
নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি গয়না চুরি

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলের জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা, হীরার গয়না ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। আনাম র‍্যাংগস প্লাজার পূরবী জুয়েলার্সে এ চুরির ঘটনায় নিরাপত্তাকর্মীদের খাবারে চেতনানাশক ওষুধ মেশানোর অভিযোগ উঠেছে। দোকান কর্তৃপক্ষের দাবি, চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ভরি। এছাড়া নগদ প্রায় ২ লাখ টাকা খোয়া গেছে।

ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, চুরির উদ্দেশ্যে তিন থেকে পাঁচজন ব্যক্তি শপিং মলে প্রবেশ করেন। এরপর পূরবী জুয়েলার্সের সামনে গিয়ে পুরো ভবনের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করতে তার কেটে দেয় তারা। ক্যামেরাও ভাঙচুর করা হয়।

প্রায় এক ঘণ্টা পর বস্তায় করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে বেরিয়ে যায় চক্রের সদস্যরা। পরে তাদের মধ্যে তিনজন অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করে। সংশ্লিষ্টদের দাবি, চুরির ঘটনায় দোকানের নিরাপত্তাকর্মী নিজাম শিকদার এবং মার্কেটের নিরাপত্তাকর্মী হালিম ও সালামের সম্পৃক্ততা রয়েছে।

জানা গেছে, চুরির আগে মার্কেটে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়া হয়। এতে তারা অচেতন হয়ে পড়লে চুরির ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশ বলছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, চুরির ঘটনায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

Recommended

প্রতিমা বিসর্জন ঘিরে ডিএমপির বিশেষ নিরাপত্তা

2 years আগে
‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল

‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743