দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:৩৩, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

নিখোঁজের পর গির্জা থেকে কিশোরী উদ্ধার, মামলার রায় ১২ জুলাই

জুলাই ১১, ২০২৬
in সারাদেশ
A A
0
নিখোঁজের পর গির্জা থেকে কিশোরী উদ্ধার, মামলার রায় ১২ জুলাই
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী : 

রাজশাহীর তানোর উপজেলায় বাড়ির পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর স্থানীয় একটি গির্জা থেকে এক কিশোরীকে উদ্ধার করেছিল পুলিশ। ওই কিশোরীকে সাধুজন মেরী গির্জার কক্ষে আটকে রেখে ধর্ষণের অভিযোগে তৎকালীন ফাদার প্রদীপ গ্রেগরীর বিরুদ্ধে মামলা করেন তার বড় ভাই স্বপন হাঁসদা।

প্রায় ছয় বছর আগের ওই মামলার রায় আগামী রোববার (১২ জুলাই) ঘোষণা করা হবে। মামলার বাদী স্বপন হাঁসদা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর থেকে আমরা প্রায় ছয় বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। আমার বোনকে গির্জা থেকে উদ্ধারের পর তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম। এত বছর মামলা চালাতে গিয়ে আমাদের পরিবারকে মানসিক ও সামাজিকভাবে কঠিন সময় পার করতে হয়েছে।

আগামী রোববার (১২ জুলাই) মামলার রায় ঘোষণার কথা রয়েছে। আমরা আদালতের কাছে আসামীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচার প্রত্যাশা করছি।’ পুলিশ ও মামলার বাদীর দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি ২০২০ সালের সেপ্টেম্বরের। ওই বছরের ২৬ সেপ্টেম্বর সকালে তানোর উপজেলার মুণ্ডুমালা মাহালীপাড়া এলাকার ওই কিশোরী বাড়ির পাশে সাধুজন মেরী গির্জার কাছে ঘাস কাটতে যায়। দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।‌ পরদিন ২৭ সেপ্টেম্বর কিশোরীর ভাই স্বপন হাঁসদা তানোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তার সন্ধান চালিয়ে যেতে থাকেন।

এক পর্যায়ে ২৮ সেপ্টেম্বর দুপুরের পর তাঁরা জানতে পারেন, কিশোরীটি গির্জার তৎকালীন ফাদার প্রদীপ গ্রেগরীর কক্ষে আটকে রয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন গির্জার কাছে জড়ো হয়ে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় গির্জা থেকে কিশোরীটিকে উদ্ধার করে তানোর থানায় নেওয়া হয়। পরে তার কাছ থেকে ঘটনার বিবরণ জানার পর ওই রাতেই বড়ো ভাই স্বপন হাঁসদা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় গির্জার তৎকালীন ফাদার প্রদীপ গ্রেগরীকে একমাত্র আসামি করা হয়। ঘটনার সময় তাঁর বয়স প্রায় ৪০ বছর ছিল বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। তানোর থানায় করা মামলাটির এফআইআর নম্বর ১১।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার অভিযোগে বলা হয়, কিশোরীটিকে গির্জার কক্ষে আটকে রেখে ধর্ষণ করা হয়েছিল।

বাদীপক্ষ জানিয়েছে, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। এরপর আদালত মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (১২ জুলাই) দিন ধার্য করেন।

Recommended

ফিক্সড-মিল নির্ধারণ নিয়ে ইবি শিক্ষার্থীদের মারামারি, আহত ৪

ফিক্সড-মিল নির্ধারণ নিয়ে ইবি শিক্ষার্থীদের মারামারি, আহত ৪

1 year আগে
৫ আগস্ট বিএনপির বিজয় মিছিল উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত

৫ আগস্ট বিএনপির বিজয় মিছিল উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743