দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১:২৫, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

তিন দিন ধরে সূর্যের দেখা নেই কুড়িগ্রামে, বিপাকে শ্রমজীবী মানুষ

নভেম্বর ১৮, ২০২৬
in সারাদেশ
A A
0
তিন দিন ধরে সূর্যের দেখা নেই কুড়িগ্রামে, বিপাকে শ্রমজীবী মানুষ
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা নিম্নমুখী। এর মধ্যে সোমবার (১৬ নভেম্বর) থেকে টানা তিন দিন সূর্যের দেখা মেলেনি। বুধবার (১৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এমন পরিবর্তনে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ।

মাঝরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এর সঙ্গে বইছে মৃদু ঠান্ডা বাতাস। মঙ্গলবার বিকেল পর্যন্তও সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি বেড়েছে।

তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও কৃষিশ্রমিকরা। ঠান্ডা উপেক্ষা করেই জীবিকার তাগিদে কেউ কৃষিজমিতে, আবার কেউ শহরে শ্রমের কাজ করছেন।

বুধবার কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি গ্রামের একটি কৃষিজমিতে নিড়ানির কাজ করছিলেন দিনমজুর মোঃ সাদেক মিয়া। তিনি বলেন, “আজ বেলা দেখা যায়নি, কালকের চেয়ে আজ ঠান্ডা বেশি। কাজ করতে একটু সমস্যা হচ্ছে।”

একই এলাকায় ফুলকপি তুলছিলেন কৃষক মোঃ আজমত আলী। তিনি বলেন, “বাহে ঠান্ডা বুঝি নামি গেইল। ফুলকপি তুলতে হাত অসাড় হয়া যায়।”

এ বিষয়ে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ায় এ অঞ্চলে তাপমাত্রা কমেছে। এ অবস্থা আগামী সপ্তাহ পর্যন্ত বিরাজমান থাকতে পারে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে দৈনন্দিন কাজকর্ম ও জীবিকা নির্বাহে ভোগান্তি পোহাতে হচ্ছে জেলার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের।

Recommended

চাঁপাইনবাবগঞ্জে ভাসমান অবস্থায় পুকুর থেকে লাশ উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জে ভাসমান অবস্থায় পুকুর থেকে লাশ উদ্ধার 

1 year আগে
বিটরুট খেলে পাবেন এই ১০ উপকার

বিটরুট খেলে পাবেন এই ১০ উপকার

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743