দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:৫০, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

‘তাজু ভাইকে’ সাংবাদিকতার সুযোগ করে দিল টাইমস টুডে

জুলাই ২৮, ২০২৬
in সারাদেশ
A A
0
‘তাজু ভাইকে’ সাংবাদিকতার সুযোগ করে দিল টাইমস টুডে
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার চরের তরুণ কনটেন্ট ক্রিয়েটর মোঃ তাইজুল ইসলাম তাজু, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাজু ভাই ২.০’ নামে পরিচিত, এবার সাংবাদিকতার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন। জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস টুডে তাকে মফস্বল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিয়োগ দিয়েছে।

সোমবার (২৭ জুলাই) টাইমস টুডের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সম্পাদক মোঃ মাসুম খান তাজুর হাতে নিয়োগপত্র তুলে দেন।

পেশায় রাজমিস্ত্রির সহকারী হলেও তাজু দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় নানা সমস্যা, জনদুর্ভোগ ও সাধারণ মানুষের কথা সহজ-সরল ভাষায় তুলে ধরছিলেন। তার ব্যতিক্রমী উপস্থাপনা ও বাস্তবধর্মী ভিডিওগুলো তাকে নাগরিক সাংবাদিকতার একটি আলোচিত মুখে পরিণত করেছে।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে জিলাপির দাম নিয়ে করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এরপর দেশের বিভিন্ন গণমাধ্যম তার সাক্ষাৎকার নিতে ছুটে যায় এবং তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

তবে জনপ্রিয়তা পেলেও আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদমাধ্যমে কাজের সুযোগ পাননি তাজু। সেই সুযোগ করে দিয়েছে টাইমস টুডে।

টাইমস টুডের সম্পাদক মোঃ মাসুম খান বলেন, “তাজুর ভিডিওগুলোতে আমরা সমাজের বাস্তব চিত্র ও মানুষের সমস্যাগুলোকে আন্তরিকভাবে তুলে ধরতে দেখেছি। নাগরিক সাংবাদিকতায় তার সম্ভাবনা রয়েছে। তাই তাকে মফস্বল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাকে একজন দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলা হবে।”

নিজের সহজ-সরল জীবনবোধের জন্য পরিচিত তাজুর একটি উক্তি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত— “আমি চাই না আপনারা আমাকে দেখেন, মানুষ খুশি থাকলে আমিও খুশি।”

টাইমস টুডেতে যোগদানের মাধ্যমে তাজুর এই পথচলা এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করল।

Recommended

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে-মাদক ও সাম্প্রদায়িকতা রোধে নারী সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে-মাদক ও সাম্প্রদায়িকতা রোধে নারী সমাবেশ

2 years আগে
ট্রেইনি চিকিৎসকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার

ট্রেইনি চিকিৎসকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743