দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:৩১, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

অক্টোবর ১৩, ২০২৬
in জাতীয়
A A
0
ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ বা ব্যক্তির কাছ থেকে ট্রেনের টিকিট কিনে প্রতারণা কিংবা আর্থিক ক্ষতির শিকার হলে এর দায়ভার বাংলাদেশ রেলওয়ে নেবে না। এ কারণে যাত্রীদের শুধু অনুমোদিত মাধ্যম থেকে টিকিট কেনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ট্রেনের টিকিট কিনতে হবে কেবল বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট, ‘রেল সেবা’ অ্যাপ অথবা অনুমোদিত টিকিট কাউন্টার থেকে। এসব মাধ্যমের বাইরে টিকিট কিনতে গিয়ে কেউ প্রতারণা, আর্থিক ক্ষতি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হওয়ার মতো সমস্যায় পড়লে তার দায়ভার বাংলাদেশ রেলওয়ে বহন করবে না।

যেভাবে কিনবেন ট্রেনের টিকিট

বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইটের ঠিকানা হলো: https://eticket.railway.gov.bd

এ ছাড়া ‘রেল সেবা’ অ্যাপ এবং অনুমোদিত টিকিট কাউন্টার থেকেও ট্রেনের টিকিট কেনা যাবে। অননুমোদিত ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে টিকিট কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

পাসওয়ার্ড ও ওটিপি শেয়ার না করার পরামর্শ

যাত্রীদের পাসওয়ার্ড, ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি), জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যসহ ব্যক্তিগত ও গোপনীয় তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সংস্থাটির সতর্কবার্তায় বলা হয়েছে, নিরাপদে ট্রেনের টিকিট কেনা এবং প্রতারণা এড়াতে যাত্রীদের সব সময় অনুমোদিত মাধ্যম ব্যবহার করতে হবে। পাশাপাশি টিকিট বিক্রির নামে অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়ার আহ্বান জানানো হয়েছে।

যাত্রীদের জন্য পরামর্শ: ট্রেনের টিকিট কেনার আগে ওয়েবসাইটের ঠিকানা যাচাই করুন। অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজে টাকা পাঠানো এবং ব্যক্তিগত তথ্য বা ওটিপি শেয়ার করা থেকে বিরত থাকুন।

Recommended

আওয়ামী ফ্যাসিবাদের পতনের দিবসে শিবগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি

আওয়ামী ফ্যাসিবাদের পতনের দিবসে শিবগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি

1 year আগে
অবৈধ দখলদার বুলবুল-হিটলার গংদের আড়াই মাসে কয়েক লক্ষ টাকা ঘাপলা, ক্ষোভে ফুঁসছে সদস্যরা

অবৈধ দখলদার বুলবুল-হিটলার গংদের আড়াই মাসে কয়েক লক্ষ টাকা ঘাপলা, ক্ষোভে ফুঁসছে সদস্যরা

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743