দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১০:০৫, ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

জিয়াউলের ১১৬ বার ফাঁসি হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

নভেম্বর ২৬, ২০২৬
in জাতীয়
A A
0
জিয়াউলের ১১৬ বার ফাঁসি হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের অপরাধের ভয়ঙ্কর চিত্র তুলে ধরে তার শতবারের বেশি ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ আদালতে জিয়াউল আহসানের বিরুদ্ধে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষে অ্যাটর্নি জেনারেল এমন মন্তব্য করেন।

জিয়াউল আহসানের অপরাধের তথ্য তুলে ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা, অস্ত্র এবং বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষের প্রাণহানির কাজে ব্যবহার করা হয়েছিল। এমন অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি।

জিয়াউলের কঠোর শাস্তি চেয়ে তিনি বলেন, কাউকে একবারের বেশি ফাঁসি দেয়া যায় না। সেটা সম্ভব হলে জিয়াউল আহসানকে ১১৬ বার ফাঁসি দেয়া উচিত।

রুহুল কুদ্দুস বলেন, মানুষের জীবন ও মৃত্যু যেন জিয়াউল আহসানের কাছে এক নিষ্ঠুর খেলায় পরিণত হয়েছিল। তবে ট্রাইব্যুনালের বিচার নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে জন্য বিচার প্রক্রিয়া গণমাধ্যমে সরাসরি সম্প্রচার হয়েছে।

আদালতে চলমান এই যুক্তিতর্ক শুনতে আজ উপস্থিত ছিলেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ গুমের শিকার পরিবারগুলোর স্বজনরা।

Recommended

মেডিকেল কলেজে আসন বাড়ছে কি না, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা

মেডিকেল কলেজে আসন বাড়ছে কি না, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা

2 years আগে
রাজশাহীর বালুমহলে মাটি কেটে বিক্রি হচ্ছে ইট ভাটায়

রাজশাহীর বালুমহলে মাটি কেটে বিক্রি হচ্ছে ইট ভাটায়

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743