দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
বিকাল ৫:৫২, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

নভেম্বর ২২, ২০২৪
in জাতীয়, শিক্ষা
A A
0
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

ফাইল ছবি

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলতি শিক্ষাবর্ষে ৪০ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে সুযোগ দেওয়া হবে। ১ ডিসেম্বর থেকে প্রাথমিক আবেদন করা যাবে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি ই-ইউনিট (চারুকলা অনুষদ), ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ ও ২০২২ সালে এসএসসি/সমমান এবং ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। এই শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবে, কেবল তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd)মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে। আবেদনকারীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত ৪০ হাজার আবেদনকারীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে। যেসব আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবেন, তাদের ৭০০ টাকা দিয়ে পরীক্ষায় অংশ গ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

Recommended

শনিবার থেকে বইমেলা শুরু, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

শনিবার থেকে বইমেলা শুরু, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

1 year আগে
প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিলো সরকার

পাসপোর্টে ফিরলো ‘এক্সসেপ্ট ইসরাইল’

11 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743