দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ২:৪৩, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

চাকরিতে প্রবেশে ছেলেদের বয়স ৩৫, মেয়েদের ৩৭ করার সুপারিশ

অক্টোবর ১৪, ২০২৪
in জাতীয়
A A
0
চাকরিতে প্রবেশে ছেলেদের বয়স ৩৫, মেয়েদের ৩৭ করার সুপারিশ

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

সরকারি চাকরিতে প্রবেশে ছেলেদের বয়সসীমা ৩৫ ও মেয়েদের ৩৭ বছর করার জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি জানান, চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

মুয়ীদ চৌধুরী বলেন, বয়স বাড়ানোর বিষয়টি যৌক্তিক। বয়স বাড়লে কোনো বৈষম্য হবে না। বিশ্বের অনেক জায়গায় চাকরিতে প্রবেশের বয়স বেশি। সব বিবেচনা করে ছেলেদের ৩৫, আর মেয়েদের ক্ষেত্রে প্রবেশের বসয় ৩৭ সুপারিশ করা হয়েছে। 

তিনি বলেন, আর্থসামাজিক দিক বিবেচনায় এটা আমরা সুপারিশ করেছি। নতুন কোন বিষয় আমরা আবিষ্কার করিনি। এটা পৃথিবীর অনেক দেশেই আছে। মেয়েরা যেনো সব দিক থেকে অগ্রাধিকার পায়, সেটি বিবেচনায় রাখা হয়েছিলো। তবে, কমিটির সুপারিশে অবসবের বিষয়ে কোনো কিছু বলা হয়নি।

এদিকে সাধারণভাবে সরকারি চাকরিতে প্রবেশের ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের নাতি-নাতনীদের জন্য ৩২ বছর। কমিটির প্রস্তাবনায় মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনীদের জন্য আলাদাভাবে কিছু বলা হয়নি। চূড়ান্তভাবে সরকার যদি এই কমিটির সুপারিশ ঠিক রাখে, তাহলে সরকারি চাকরিতে অবসরের বয়সসীমাও বাড়াতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

গত প্রায় এক যুগ ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে। কিন্তু এ সংক্রান্ত মূল্যায়ন কমিটি আন্দোলনকারীদের দাবির থেকেও বেশি বয়স সুপারিশ করেছে, যাকে নজিরবিহীন ঘটনা বলে মনে করছেন জনপ্রশাসন সংশ্লিষ্টরা।

এর কারণ জানতে চাইলে কমিটির এক সদস্য জানান, প্রথমে কমিটির পক্ষ থেকে চাকরিতে প্রবেশের বয়স ছেলে-মেয়েদের জন্য যথাক্রমে ৩২ ও ৩৩ বছর করার চিন্তা ছিলো। কিন্তু পরবর্তীতে একাধিক শিক্ষার্থী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর মত পরিবর্তন করে কমিটি।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিলো সরকার। গত সপ্তাহে এ কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে।

Recommended

সাংবাদিকদের  সাথে মতবিনিময় ও ইফতার করলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ 

সাংবাদিকদের  সাথে মতবিনিময় ও ইফতার করলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ 

10 months আগে
ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

10 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743