দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৪:৩৮, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ১১ মাসের অপহৃত শিশু ৩৬ ঘণ্টা পর উদ্ধার

সেপ্টেম্বর ২৩, ২০২৬
in সারাদেশ
A A
0
চাঁপাইনবাবগঞ্জে ১১ মাসের অপহৃত শিশু ৩৬ ঘণ্টা পর উদ্ধার
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান : 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার পেছনে জড়িয়ে আছে এক নিঃসন্তান দম্পতির সন্তান লালন-পালনের ব্যাকুলতা। পুলিশের ভাষায়, শিশুটিকে উদ্ধার করা গেলেও এই ঘটনার পেছনের গল্পটা অন্য সব অপরাধের থেকে কিছুটা ভিন্ন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর জানান।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশু নাফিজ হোসেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের রুবেল হোসেনের ছেলে। আর এই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে একই গ্রামের মোঃ মানিকুজ্জামান ও তার স্ত্রী সুজিআরা বেগমকে। মানিক ও সুজিআরা উভয়েই দ্বিতীয় বিয়ে করে সংসার করলেও তাদের কোনো সন্তান ছিলো না।

সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার বলেন, মানিকুজ্জামান ও সুজিআরা দম্পতি নিঃসন্তান ছিলেন। কেবল নিজেদের সন্তান লালন-পালনের তীব্র আকাঙ্ক্ষা থেকেই তারা শিশু নাফিজকে অপহরণ করেন। অপহরণের পর ওই শিশুটিকে বিক্রি করে দেওয়া বা অন্য কোনো খারাপ উদ্দেশ্য তাদের ছিরো না।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, গত সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শিশু নাফিজকে নিয়ে স্থানীয় একটি বাজারে গিয়েছিলেন তার চাচাতো বোন শিরিন খাতুন। এ সময় সুজিআরা বেগম বোরকা পরে এসে জোর করে শিরিনের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরে নাফিজের বাবা শিবগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে।

পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। একই সময় অভিযুক্ত মানিকুজ্জামান ও সুজিআরাকে গ্রেফতার করা হয়।

তবে আবেগের স্থান ভিন্ন হলেও আইনের ব্যত্যয় ঘটেনি উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ভিকটিম শিশু হওয়ার কারণে এটি ‘মানুষ অপহরণ’ হিসেবেই বিবেচিত এবং এটি নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। গ্রেফতার দম্পতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recommended

নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র: ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো দঃ হালিশহর কে

নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র: ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো দঃ হালিশহর কে

1 year আগে
জুলাই-আগস্ট সহিংসতা: জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ

জুলাই-আগস্ট সহিংসতা: জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743