মোঃ দুলাল আলী, ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ভূমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখার অপরাধে ৩ জন মোটরসাইকেল চালক কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গত রোববার দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একজন ভুক্তভোগী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ভুক্তভোগী রহনপুর পৌর এলাকার তেঁতুলমোড়ের শাহআলমের ছেলে মতিউর রহমান মুঠোফোন জানান, রোববার দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে পার্কিং এলাকায় তার মোটরসাইকেল রেখে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে তার ছেলেকে আনতে যান। ফিরে এসে তিনি ওই অফিসের মুল ফটক বন্ধ দেখতে পান। পরে ভুমি অফিসের কর্মচারীরা তাকে সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমার সাথে যোগাযোগ করতে বলেন। পরে তিনি তার সাথে যোগাযোগ করলে তাকে অফিসের
পার্কিং জোনে মোটরসাইকেল রাখার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯০ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয়। বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে তা ভাইরাল হয়।
তার ফেসবুক কমেন্টে সাফিরুল ইসলাম নামে এক ব্যক্তি মন্তব্য করেন মাননীয় ভূমি মন্ত্রী জননেতা মিজানুর রহমান মিনু এমপি চাচা আপনি বিষয়টি দেখবেন। যদিও বিষয়টি ছোট কিন্তু জনদূর্ভোগ লাঘবে আপনার সুদৃষ্টি কামনা করছি, কেউ আবার তীব্র নিন্দাও জানিয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমার সাথে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। জানা গেছে অফিসের পার্কিং এলাকার গাড়ি রাখায় মোট ৩ জন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইনে ১৭০০ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান, ঘটনাটি আমি দেখছি, সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমার সাথে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানাতে


