দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৪:০১, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৫০, বাড়ি-ঘর ও দোকান ভাংচুর

নভেম্বর ১৩, ২০২৪
in সারাদেশ
A A
0
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৫০, বাড়ি-ঘর ও দোকান ভাংচুর
Share on FacebookShare on Twitter

মোঃ মাসুম খান, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ) :

গোপালগঞ্জের মুকসুদপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় ২০টি বাড়ি-ঘর, ২টি দোকান ঘর ভাংচুর ও লুটপাট ও ১টি ইজিবাইক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও ২টি গরু লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্রি গ্রামে এই ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত ১০জনকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ফতেপট্রি গ্রামের তারা মোল্লা ও মিজান মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মিজান মোল্লা গ্রুপের লোকজন মোল্লা গ্রুপের লোকজন বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।

ভুক্তোভোগী সোবাহান খান জানান, মিজানুর মোল্লা, ফিরোজ খান, সুর্য্য মোল্লা, কিবরিয়া মোল্লা সহ প্রায় শতাধিক লোক জমিজমার বিরোধের জেরে আমাদের উপর হামলা চালায়। পরে তারা আমার বাড়ি ঘর, দোকান ঘর ভাংচুর করে, আমার বাড়িতে থাকা দুটি গরু লুট করে নিয়ে যায়।      

ভুক্তোভুগি আব্দুল আলী মোল্লা জানান, আমার বাড়ির ঘর ভাংচুর করেছে। ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এছাড়াও বিল্ডিং ভেঙ্গে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি করেছে। এসব ভুক্তভোগিরা অভিযোগ করলেও দুই দলের নেতাকে কথা বলার জন্য পাওয়া যায়নি এবং তাদের বক্তব্যও পাওয়া যায়নি।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই রাকিবুল ইসলাম উজ্জল জানান, ফতেপট্রি গ্রামের তারা মোল্লা ও মিযান মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমার বিরোধ চলে আসছে। তারই জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কিছু বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় মামরা দায়ের করেনি।

Recommended

জনসেবার মধ্যে দিয়ে রাজশাহীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

জনসেবার মধ্যে দিয়ে রাজশাহীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

2 years আগে
একমাস পর সচল হলো বিআরটিএর সার্ভার, সেবা শুরু

একমাস পর সচল হলো বিআরটিএর সার্ভার, সেবা শুরু

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743