দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১:০৯, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গোদাগাড়ীতে অনিয়মের অভিযোগে ‘সেবা ক্লিনিক’ সিলগাল

আগস্ট ১২, ২০২৬
in সারাদেশ
A A
0
গোদাগাড়ীতে অনিয়মের অভিযোগে ‘সেবা ক্লিনিক’ সিলগাল
Share on FacebookShare on Twitter

মোঃ মাহাবুল ইসলাম মুন্না , গোদাগাড়ী, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন ‘সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার।

অভিযানে রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্লিনিকটির সার্বিক কার্যক্রম পরিদর্শন এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই করা হয়। পরিদর্শন ও যাচাই শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেয়। পরে উপস্থিত কর্মকর্তাদের সামনে ক্লিনিকটির মূল ফটকে সিলগালা করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের নিরাপদ ও সুরক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। নিয়মবহির্ভূতভাবে পরিচালিত এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অনিয়মে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।

প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, অনুমোদন ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করে যেসব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে না, সেগুলোর বিরুদ্ধেও নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recommended

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

1 month আগে
গোমস্তাপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

গোমস্তাপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743