দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
ভোর ৫:২১, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গাইবান্ধায় বসতবাড়িতে হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ

মার্চ ২৭, ২০২৬
in সারাদেশ
A A
0
গাইবান্ধায় বসতবাড়িতে হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ
Share on FacebookShare on Twitter

​শামীম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

​গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৈত্রিক সূত্রে পাওয়া জমি দখলের চেষ্টা, বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী। সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে এই অভিযোগ দায়ের করেন মোছাঃ আছমা বেগম। ​অভিযোগ সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ থানার পাঁচগাছী শান্তিররাম (মজুমদার হাট) গ্রামের মৃত শরফ উদ্দিনের মেয়ে আছমা বেগম তার পৈত্রিক সূত্রে পাওয়া ১৩ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। গত কিছু দিন আগে থেকে প্রতিবেশী মৃত মেছের আলীর ছেলে মোঃ মজিবর রহমানসহ আরও বেশ কয়েকজন সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে জোর পূর্বক জমি নিজেদের দাবি করে আছমা বেগমকে সেখান থেকে উচ্ছেদের চেষ্টা চালায়।

​ভুক্তভোগী নারীর অভিযোগ, বিবাদী পক্ষকে জমির সঠিক কাগজপত্র দেখাতে বললে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। অভিযুক্তরা আছমার বাড়িতে ঢুকে নলকুপ টয়লেট ভাঙচুর চালায় এবং ট্রাঙ্কের তালা ভেঙে আটআনা ওজনের একটি সোনার চেইন (যার আনুমানিক মূল্য ৭৫,০০০ টাকা) ও নগদ ৪৬,৭০০ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া তারা বাড়ির একটি নলকূপও চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ​আছমা বেগম জানান, এই ঘটনার প্রতিবাদ করতে গেলে বিবাদীরা তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি এই বিষয়টি কাউকে জানালে বা থানায় অভিযোগ করলে তাকে রাস্তায় একা পেয়ে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা সালিশ-বৈঠক তোয়াক্কা করেনি।

​বর্তমানে ভুক্তভোগী আছমা বেগম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন। ​কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র অভিযোগটি গ্রহণ করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recommended

চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

12 months আগে
আবারো কুড়িগ্রামের নদ-নদীতে পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল

আবারো কুড়িগ্রামের নদ-নদীতে পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল

8 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743