দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ২:৫৮, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গাইবান্ধায় নির্বাচনী প্রচারণার অবলম্বন কেবল সাইকেল ও হ্যান্ডসাইড শিক্ষক আজিজার রহমানের

ফেব্রুয়ারি ৫, ২০২৬
in সারাদেশ
A A
0
গাইবান্ধায় নির্বাচনী প্রচারণার অবলম্বন কেবল সাইকেল ও হ্যান্ডসাইড শিক্ষক আজিজার রহমানের
Share on FacebookShare on Twitter

শামীম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ আসনে বইছে নির্বাচনী হাওয়া। বড় বড় রাজনৈতিক দলের প্রার্থীদের পোস্টার, ব্যানার আর মাইকিংয়ের শব্দের ভিড়ে নজর কেড়েছেন একজন ব্যতিক্রমী মানুষ। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. আজিজার রহমান। পেশায় একজন স্কুল শিক্ষক হলেও বর্তমানে তাঁর দিন কাটছে গ্রামের মেঠোপথ আর হাটে-বাজারে ভোট চেয়ে।

​প্রচারণার সম্বল কেবল সাইকেল ও হ্যান্ডমাইক ​আজিজার রহমানের প্রচারণায় নেই কোনো জাঁকজমক। একটি পুরোনো ভাঙা সাইকেলের পেছনে নিজের নির্বাচনী প্রতীক ‘ঢেঁকি’ বেঁধে পথে নেমেছেন তিনি। সামনে ঝোলানো একটি সাধারণ হ্যান্ডমাইক। নেই কোনো কর্মীবাহিনী কিংবা গাড়িবহর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাদুল্লাপুর ও পলাশবাড়ীর ১৯টি ইউনিয়নে নিজেই সাইকেল চালিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

​গণিতের শিক্ষক আজিজার রহমানের নির্বাচনী দর্শন বেশ সাধারণ কিন্তু গভীর। তাঁর মতে প্রচারণায় কোনো পেট্রোল বা ডিজেল খরচ নেই, সাইকেলই ভরসা।

​ভোট কেনা-বেচার রাজনীতিতে তিনি বিশ্বাসী নন। মাত্র ১০ হাজার টাকা বাজেট নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন, যার মধ্যে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার টাকা খরচ হয়েছে। তিনি মনে করেন, নির্বাচনে খরচ কম করলে বিজয়ী হওয়ার পর দুর্নীতির মাধ্যমে টাকা তোলার চাপ থাকবে না।

​চড়াই-উতরাই পেরিয়ে মাঠে ​আজিজার রহমানের এই পথচলা সহজ ছিল না। মনোনয়নপত্র বাতিলের পর আইনি লড়াই করে ফিরে পেয়েছেন প্রার্থিতা। এমনকি ঢাকা থেকে ফেরার পথে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়ে শারীরিক অসুস্থতার শিকার হয়েছিলেন। তবুও দমে যাননি এই সংগ্রামী শিক্ষক। এর আগে ১৯৯৭, ২০০৩, ২০১৯ এবং ২০২৪ সালের বিভিন্ন নির্বাচনে অংশ নিলেও জয় অধরা থেকে গেছে। তবুও তিনি আশাবাদী, এবার মানুষ তাঁর ধৈর্য ও সততাকে মূল্যায়ন করবে।

​গাইবান্ধা ​সাদুল্লাপুর বাজারের সাধারণ ভোটাররা জানান, যেখানে টাকা আর ক্ষমতার জোরে প্রচারণা চলে, সেখানে আজিজার রহমানের এই একাকী সংগ্রাম বিমোহিত করার মতো। ভোটারদের কপালে হাত বুলিয়ে দোয়া চাওয়া কিংবা সরল মনে ভোট দেওয়ার আহ্বান যেন সাধারণ মানুষের মনে এক অনন্য জায়গা করে নিয়েছে। ​আগামী ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা-৩ আসনের ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন ভোটার নির্ধারণ করবেন আজিজার রহমানের ‘গণতন্ত্রের অংকের’ ফলাফল কী হবে। এই আসনে বিএনপি-জামায়াতসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Recommended

রাঙামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস  

রাঙামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস  

6 months আগে
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মবীরতি ও অবস্থান কর্মসূচি  

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মবীরতি ও অবস্থান কর্মসূচি  

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743