দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সন্ধ্যা ৬:৫৮, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম রাজনীতি

‘খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না সরকার’

মে ২৫, ২০২৫
in রাজনীতি
A A
0
মধ্যরাতে হাসনাতের ঐক্যের ডাক

ফাইল ছবি

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে হাসনাত লিখেছেন, ‘খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা আজ অনুষ্ঠিত হয় শহীদ মিনারে। জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ ছিলেন আমাদের সহযোদ্ধা হাসান-যিনি বুক টানটান করে দাঁড়িয়েছিলেন হাসিনাশাহীর বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘এত রক্ত, এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর, আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল খুনিদের, হত্যাকারীদের বিচার নিশ্চিত করা। কিন্তু যেন কোনো অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচারপ্রক্রিয়া থমকে আছে। বিচার দাবি করলেই আমাদের দীর্ঘসূত্রিতা দেখানো হয়, শোনানো হয় নানা যুক্তি ও ব্যাখ্যা।’

এনসিপির এই নেতা লিখেছেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না। গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি না করে আসিফ নজরুল স্যারও তার পদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না।’

‘জুলাইয়ের উত্তাল দিনে শহীদ হাসান ছিলেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সহযোদ্ধা’ উল্লেখ করে হাসনাত লিখেছেন, ‘আমরা আমাদের সহযোদ্ধাদের হত্যার বিচার চাই। এই বিচার থেকে কেউ ফাঁকি দিয়ে পার পাবে না। আমরা ক্ষমা করব না।’

তিনি আরও লিখেছেন, ‘এই জানাজা শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা নয়-প্রতিটি জানাজা আমাদের কাছে একেকটি শপথের নতুন সূচনা।মনে রাখবেন-আমরা ভুলব না, থামব না।’

Recommended

চাঁপাইনবাবগঞ্জে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ১০টি গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ১০টি গরু জব্দ

1 year আগে
চট্টগ্রামে বিএনপিনেতা ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পল্লীচিকিৎসক এসোসিয়েশন সদস্যরা

চট্টগ্রামে বিএনপিনেতা ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পল্লীচিকিৎসক এসোসিয়েশন সদস্যরা

9 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743