দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সন্ধ্যা ৬:০৮, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামের চিলমারীতে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি পিআইও কর্মকর্তার

আগস্ট ১১, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামের চিলমারীতে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি পিআইও কর্মকর্তার
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

সম্প্রতি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে হাত-পা ভেঙে ফেলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক অফিসের কর্মচারীর বিরুদ্ধে।

​এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার (১০ আগস্ট) চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক কালবেলা পত্রিকার চিলমারী উপজেলা প্রতিনিধি এস এম রাফি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার। 

অভিযুক্ত ওই কর্মচারীর নাম হুমায়ুন কবির। তিনি চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী পদে কর্মরত রয়েছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি দৈনিক কালবেলা ও দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন গণমাধ্যমে চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর অভিযুক্ত মোঃ হুমায়ুন কবির এবং তার সহযোগীরা স্থানীয় সাংবাদিক এস এম রাফি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ ফয়সাল হক রকির ওপর ক্ষুব্ধ হয়ে ভয়ভীতি প্রদর্শন করেছিল।

এর ধারাবাহিকতায় সোমবার (১০ আগস্ট) হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। অডিও রেকর্ডে মোঃ হুমায়ুন কবিরকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে উক্ত দুই সাংবাদিকের হাত-পা ভেঙে দেয়া, ধারালো অস্ত্র দিয়ে কোপানো এবং প্রাণনাশের পরিকল্পনার কথা বলতে শোনা যায়। একই সঙ্গে সাংবাদিকদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​অডিও রেকর্ডের বিষয়ে চিলমারী মডেল থানার অফিসিয়াল ই-মেইলে ডিজিটাল প্রমানক পাঠানো হয়েছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক। 

দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি এস এম রাফি বলেন, পিআইও অফিসের দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করায় হুমায়ুন কবির ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমাদের ওপর হামলার পরিকল্পনা করেন। ছড়ানো অডিওতে যেভাবে ৭২ ঘণ্টার মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপানো ও হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া হয়েছে, তাতে আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

চিলমারী উপজেলার সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সাওরাত হোসেন সোহেল জানান, সাংবাদিকরা অনিয়ম হলে লিখবেন এবং ভালো হলে সেটাও লিখবে। এই জন্যে তাদের হুমকি দেয়া কাম্য নয়। এঘটনার তীব্র নিন্দা ও তদন্ত করে দ্রুত  ব্যবস্থা নেয়া দাবি করছি। অভিযুক্ত হুমায়ুন বলেন, বেশ কয়েকদিন আগে রাগের মাথায় বলে ফেলেছি এবং হাত ধরে মাফও চেয়েছি।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, সংবাদে যদি অসত্য থাকে তাহলে প্রতিবাদ দিতে পারে অথবা পত্রিকার সংশ্লিষ্ট বা সম্পাদককে জানাতে পারে৷ কিন্তু এভাবে সরাসরি হুমকি দিতে পারেনা। এটা ফৌজদারি অপরাধ। 

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান,  বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recommended

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বাণী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বাণী

1 year আগে
অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ গ্রেপ্তার 

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ গ্রেপ্তার 

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743