দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ১০:৪৫, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে ক্যান্সার আক্রান্ত ছেলেকে বাঁচাতে মায়ের আহাজারী

মার্চ ৫, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামের উলিপুরে ক্যান্সার আক্রান্ত ছেলেকে বাঁচাতে মায়ের আহাজারী
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ক্যান্সার আক্রান্ত একমাত্র ছেলের চিকিৎসার অর্থ সংগ্রহ করতে না পেরে অসহায় এক মা বারবার মুর্চ্ছা যাচ্ছেন। তার আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস। বুকফাঁটা কান্নায় সজল হয়ে উঠছে প্রতিবেশীদের চোখমুখ। পরিবারের দাবি, ছেলের চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে প্রয়োজন ৮ থেকে ১০ লাখ টাকা। 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর ভাটিগ্রামের দিনমজুর পরিবারের সন্তান মোঃ আলম বাদশা ও তার স্ত্রী মোছাঃ রুপালী বেগম। সংসারে কন্যা সন্তানের পর জন্ম হয় মোঃ রেদওয়ান ইসলাম রাব্বীর। এক মেয়ে আর এক ছেলে পেয়ে আনন্দে ছিল পরিবারটি। কিন্তু সাড়ে ৪ বছরের রাব্বী ছোটবেলা থেকেই চোখের সমস্যায় ভুগছে। আস্তে আস্তে বড় হচ্ছে রাব্বীর চোখ। রাব্বীকে দেখলে মনে হয় যেন চক্ষু কোটর থেকে চোখ টিকরে বের হয়ে যাচ্ছে।  

জানা গেছে, মাছ মেরে জীবিকা নির্বাহ করা পরিবারটি গ্রামবাসীদের কাছ থেকে ৭০ হাজার টাকা সংগ্রহ করে ছেলের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান। সেখানে চোখে ক্যান্সার আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর অথৈই সাগরে পড়েছে পরিবারটি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন ছেলের চিকিৎসার জন্য কমপক্ষে ৮ থেকে ১০ লাখ টাকা দরকার। নিজেদের কোনো অর্থ না থাকায় সন্তান হারানোর আশঙ্কায় বারবার মুর্চ্ছা যাচ্ছেন অসহায় মা।

বিভিন্ন চিকিৎসকের কাছে দেখিয়ে শেষে রংপুর মেডিকেলে নিয়ে গেলে তারা ক্যান্সার আক্রান্তের বিষয়টি সন্দেহ করেন। পরে তাকে ঢাকায় নিয়ে গেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক হেমাটোরজি ও অনকোলজি বিভাগের প্রফেসর ডাঃ আনোয়ারুল করিমের তত্ত্বাবধানে রাব্বীর চোখে ক্যান্সার আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ঢাকায় দুই সপ্তাহ অবস্থান করার পর অপারেশনের জন্য অর্থ না থাকায় শূন্য হাতে ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে হয় আলম বাদশা ও রুপালীর। প্রতিবেশীদের সঙ্গে বৈঠকও করেছেন। কিন্তু কিভাবে অর্থ সংগ্রহ করবেন তারা। ৬ শতকের বাড়িভিটা ছাড়া বিক্রি করার মতো কোনো জমিজমাও নেই তাদের। ফলে সরকারি-বেসরকারি দাতা সংস্থা, বিত্তবান ব্যক্তি ও প্রবাসী ভাইদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন এই পরিবার ও তাদের প্রতিবেশীরা।

ভাটি গ্রামের মনছুর আলী, সাইবেনি, নুরুন্নাহার ও ফাতেমা বেগম জানান, ব্রহ্মপুত্র নদ ও তার খালপাড়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এখানকার পরিবারগুলো। মাথা গোঁজার ঠাঁই ছাড়া তাদের আর কিছুই নেই। তারপরও গ্রামের মানুষ চাঁদা তুলে ফুটফুটে ছেলেটির জীবন বাঁচাতে এগিয়ে আসে। কিন্তু এখন যে অংকের টাকা চিকিৎসার জন্য লাগছে, তা এখানকার কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। ফলে অর্থের অভাবে অকালেই ছেলেটি মারা যেতে পারে। এজন্য দরকার দেশ ও-বিদেশের দাতা ব্যক্তিগণের সহায়তা। একমাত্র তারাই পারেন এই ফুটফুটে ছেলেটির পাশে দাঁড়াতে।

রাব্বীর দাদা মোঃ ফয়জার আলী ও দাদী মোছাঃ আছিয়া বেগম বলেন, হামার কলিজাটা ফাটি যাবার নাগছে। গরিব মানুষ, হামার কোন পয়সা-কড়ি নাই! কি দিয়া বাচামো ছওয়াটাক!

রাব্বীর মা মোছাঃ রুপালী বেগম বারবার মুর্চ্ছা যাচ্ছিল। কোন কথাই শেষ করতে পারছিল না সে। বাবা আলম বাদশা বলেন, ছেলেকে বাঁচাতে ৮ থেকে ১০ লাখ টাকা দরকার। এত টাকা কোথায় পাব! অসহায় ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকে সে। দীর্ঘশ্বাস চেপে বলেন, আল্লাহর রহমত আর বৃত্তবানরা পারেন আমার সন্তানকে বাঁচাতে।

সামর্থ্যবানদের রাব্বীর বাবা মোঃ আলম বাদশার বিকাশ অ্যাকাউন্ট নম্বরে (০১৯৩০৬২৯১৯০) টাকা পাঠানোর অনুরোধ করছে শিশুটির পরিবার।

বিষয়টি নিয়ে উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন, রেদওয়ানের ক্যান্সার আক্রান্তের বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমরা তদন্ত সাপেক্ষ ছেলেটির চিকিৎসার জন্য সরকারি বিধি মোতাবেক দ্রুত অর্থ সহায়তা দিতে ব্যবস্থা গ্রহণ করব।

Recommended

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

1 year আগে
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফ দিবস উদযাপন

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফ দিবস উদযাপন

10 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743