দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:৫৮, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে কাজ না করে এডিপি প্রকল্পের কোটি টাকা উত্তোলন

অক্টোবর ১৬, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামের উলিপুরে কাজ না করে এডিপি প্রকল্পের কোটি টাকা উত্তোলন
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উলিপুর পৌরসভার বিরুদ্ধে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) ১ কোটি টাকার কাজ না করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ২০২৫-২৬ অর্থবছরে এডিপির অর্থায়নে পৌরসভার উন্নয়নের জন্য এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত অর্থে পৌরসভা ৬টি প্যাকেজে মোট ১৪টি প্রকল্প গ্রহণ করে। নির্ধারিত সময়ে অর্থ ফেরত যাওয়ার শঙ্কায় এসব প্রকল্পের বেশির ভাগ কাজ না করে গত ৩০ জুন ২০২৬ তারিখে ভুয়া বাস্তবায়ন দেখিয়ে সমুদয় টাকা তুলে নেওয়া হয়েছে। 

উলিপুর পৌরসভার এডিপিভুক্ত প্রকল্পগুলোর অধিকাংশই রাস্তা, ড্রেন ও প্যালাসাইডিং ওয়াল নির্মাণ এবং পৌর ভবন সংস্কারসংক্রান্ত। সম্প্রতি দুটি সিসি রাস্তা ও পৌর ভবনের আংশিক কাজ শেষ করা হলেও বাকি প্রকল্পগুলোর কাজ এখনও শুরুই করা হয়নি। 

সরকারি নিয়ম অনুযায়ী ৩০ জুনের মধ্যে কাজ শেষ না হলে বরাদ্দকৃত অর্থ ফেরত যাওয়ার বিধান রয়েছে। এ কারণে তড়িঘড়ি করে ভুয়া ব্যয় ও বাস্তবায়ন দেখিয়ে অর্থ তুলে নেওয়া হয়েছে। 

গত অর্থ বছরের এডিপিভুক্ত প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হচ্ছে– পৌর ভবনের মেরামত ও আসবাব সরবরাহ, পৌর সুপারমার্কেটের সামনে থেকে সালামের দোকান পর্যন্ত সিসি রাস্তা ও ড্রেন, জোনাইডাঙ্গা মৌজায় পূর্ব বাজার রেলক্রসিং থেকে আজমের মোড় পর্যন্ত সিসি ভি-ড্রেন, লাভলুর বাড়ির সামনে থেকে সুরুজ্জামান মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তা সিসিকরণ, নুর মোহাম্মদের বাড়ির সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত পিভিসি পাইপ ড্রেন, মাতৃমঙ্গলের সামনে থেকে নির্বাচন অফিস পর্যন্ত সিসি রাস্তা, ৭ নম্বর ওয়ার্ডের খেয়ার পাড় মামুন ও সোলেমানের বাড়ির সামনে এবং চোকদারপাড়া শাহী মসজিদ থেকে আব্দুর রহিমের বাড়ি পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ। এছাড়া নারিকেলবাড়ী, পূর্ব নাওডাঙ্গা, হায়াৎ খাঁ ও বলদিপাড়া এলাকার বিভিন্ন পুকুরপাড়ে ইটের প্যালাসাইডিং নির্মাণ এবং ৭১ গণকবর স্মৃতিস্তম্ভের পুকুর সংস্কারের কথা ছিল।

এদিকে এডিপিভুক্ত প্রকল্প ঠিকমতো বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রামদাস ধনিরাম গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মোঃ আফছারী আলী (৬৫) বলেন, ‘‘রাস্তাটা কাঁচা ছিল, তাও ভালো ছিল। কিন্তু রাস্তার মাঝখানে ৩ ফুটের ড্রেন করে দু’পাশে ২-৩ ফুট গর্ত ফেলে রাখা হয়েছে। পুরো রাস্তা সিসি করার কথা থাকলেও ড্রেন করার পর আর কোনো খবর নেই। আগে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, রিকশা-ভ্যান চলত; এখন হেঁটে চলাচল করাই বিপজ্জনক হয়ে পড়েছে।’’

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চোকদারপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম রকি জানান, আগে রাস্তাটি পিচঢালা ছিল। সিসি রাস্তা করার কথা বলে ড্রেন খুঁড়ে কাজ বন্ধ রাখা হয়েছে। এতে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। বিশেষ করে মসজিদে যাতায়াতের সময় মুসল্লিদের কষ্ট হচ্ছে।

গত রোববার ও সোমবার সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, নির্বাচিত এডিপিভুক্ত প্রকল্পগুলোর মধ্যে কেবল মাতৃমঙ্গল থেকে নির্বাচন অফিস পর্যন্ত সিসি রাস্তা, সুপারমার্কেটের সামনের সিসি রাস্তা এবং নুর মোহাম্মদের বাড়ির সামনের ড্রেনের কাজ আংশিক সম্পন্ন হয়েছে। এর মধ্যে দুটি ড্রেন প্রকল্পের কাগজপত্রে অস্তিত্ব থাকলেও বাস্তবে সেগুলোর কোনো চিহ্ন পাওয়া যায়নি।

উলিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুব আলম জানান, বৃষ্টিবাদলের কারণে সময়মতো কাজ করা যায়নি। তবে ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সরকারি নিয়ম অনুযায়ী টাকা ফেরত যাওয়া এড়াতে ট্রেজারি থেকে পৌরসভার অ্যাকাউন্টে এনে রাখা হয়েছে। এখন দ্রুত কাজ সম্পন্ন করা হবে। তবে কাজ শেষ না করে অর্থ উত্তোলন করা বড় ধরনের আর্থিক অনিয়ম কিনা–এমন প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে তিনি নীরব থাকেন।

উলিপুর পৌর প্রশাসক ও উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ বলেন, ‘নির্ধারিত সময়ে কাজ না করায় ঠিকাদারদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারলে  চুক্তি বাতিল করে নতুন টেন্ডার দেওয়া হবে।

Recommended

সামাজিক উন্নয়নে ভূমিকা পালনে নারী কার্বারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য 

সামাজিক উন্নয়নে ভূমিকা পালনে নারী কার্বারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য 

6 months আগে
জানা গেল মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ

জানা গেল মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743