দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:৪৮, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামে ২০ শতাংশ জমি ও টাকার মাধ্যমে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ 

অক্টোবর ১০, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামে ২০ শতাংশ জমি ও টাকার মাধ্যমে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ 
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় একটি আলিম মাদ্রাসায় তিনটি পদে নিয়োগ ঘিরে জমি ও টাকার লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। অফিস সহায়ক পদে ২০ শতাংশ জমির বিনিময়ে নিয়োগ এবং কম্পিউটার ল্যাব অপারেটর ও পরিচ্ছন্নতাকর্মী পদে ৩০ লাখ টাকা লেনদেনের অভিযোগ করেছেন স্থানীয়রা। নিয়োগ পরীক্ষা অধ্যক্ষের বাড়িতে নেওয়া এবং ফলাফল ঘোষণায় আনুষ্ঠানিকতার আশ্রয় নেওয়ার অভিযোগও রয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করে নিয়োগবিধি মেনেই কার্যক্রম সম্পন্ন করার দাবি করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মোঃ খলিলুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদ্রাসায় তিনটি পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। অভিযোগ অনুযায়ী, অফিস সহায়ক পদে উমর মজিদ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ সুমন মিয়াকে ২০ শতাংশ জমির বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া কম্পিউটার ল্যাব অপারেটর পদে মোঃ হাবিবুর রহমানের কাছ থেকে ১৫ লাখ টাকা এবং পরিচ্ছন্নতাকর্মী পদে মোঃ সাদেকুর রহমানের কাছ থেকে আরও ১৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, নিয়োগ পরীক্ষা মাদ্রাসার পরিবর্তে অধ্যক্ষের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠানে গিয়ে নামমাত্র আনুষ্ঠানিকতার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। তিনটি পদের বিপরীতে মাত্র ১৩ জন পরীক্ষার্থী দেখানো হয়েছে বলেও অভিযোগ তাদের।

স্থানীয় প্রতিবেশী ও বাসিন্দা মোঃ রোস্তম আলী বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠায় যেসব পরিবারের সদস্যরা ত্যাগ ও শ্রম দিয়েছেন, তাদের বাদ দিয়ে মোটা অঙ্কের উপঢৌকনের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন তিনি।

মাদ্রাসার জমিদাতা মোঃ আব্দুল জব্বারের নাতি মোঃ আতিকুর রহমান বলেন, নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেয়ে আবেদন করতে গেলে অধ্যক্ষ তাকে আবেদনের সময় শেষ হয়ে গেছে বলে জানান। তাঁর এ বক্তব্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার ও আবেদন গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

তবে অফিস সহায়ক পদে নিয়োগ পাওয়া মোঃ সুমন মিয়া তাঁর নিয়োগের বিনিময়ে জমি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

নিয়োগের সময় প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্বে থাকা মোঃ আতাউর রহমান বকসী বলেন, নিয়োগে টাকা লেনদেন হয়নি। তবে জমির বিনিময়ে চাকরি দেওয়ার বিষয়ে কয়েকজন তাঁকে জানিয়েছেন। যদিও এ অভিযোগের সত্যতা সম্পর্কে তিনি নিশ্চিত নন।

অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মাওলানা মোঃ খলিলুর রহমান বলেন, যথাযথ নিয়োগবিধি অনুসরণ করেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগও নাকচ করেন তিনি। তাঁর দাবি, ২০ শতাংশ জমি তিনি নিজের টাকা দিয়েই কিনেছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Recommended

দেশ ছাড়লেন চিত্রনায়ক বাপ্পি

দেশ ছাড়লেন চিত্রনায়ক বাপ্পি

1 year আগে
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক- আব্দুল আওয়াল 

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক- আব্দুল আওয়াল 

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743