দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১২:১৮, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা 

মার্চ ২৮, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা 
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বিএনপি নেতা মোঃ আবু জাহানের বসতবাড়ির গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোঃ আবু জাহানের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ এরশাদুল হক ড্রামে রেখে এসব পেট্রল অধিক দামে বিক্রি করছিলেন। এ ঘটনায় অভিযুক্ত পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

শুক্রবার (২৭ মার্চ) বিকালে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে এ অভিযান চালানো হয়। রৌমারী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাড়ির মালিক মোঃ আবু জাহান দাঁতভাঙা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তার ছেলে মোঃ এরশাদুল হক ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। মোঃ এরশাদুল হক পাম্প থেকে এনে পেট্রল ড্রামে মজুত করে বেশি দামে বিক্রি করছিলেন। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মোঃ এরশাদুল হক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি পেট্রল সংগ্রহ করতে পাম্পে গিয়েছিলেন বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে গোপনে বিএনপি নেতা মোঃ আবু জাহানের বসতবাড়ির গোয়ালঘরে ড্রামে পেট্রল মজুত করে তা বেশি দামে বোতলে করে বিক্রি করছিলেন যুবলীগ নেতা মোঃ এরশাদুল হক। খবর পেয়ে শুক্রবার বিকালে ভ্রাম্যমাণ আদালত মোঃ আবুু জাহানের বাড়িতে অভিযান চালান। এ সময় গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল ও তেল বিক্রির উপকরণ জব্দ করা হয়। অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রি করায় পেট্রলিয়াম আইন ২০১৬ অনুযায়ী এরশাদুল হকের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরশাদুল হক ঘটনাস্থলে না থাকায় তার ভাই মোঃ হারুন অর রশিদ জরিমানার টাকা পরিশোধ করেন।

তবে অবৈধ মজুত ও বিক্রির অভিযোগ অস্বীকার করে মোঃ হারুন অর রশিদ বলেন, ‘আমাদের নিজেদের মোটরসাইকেলে ব্যবহারের জন্য ড্রামে কিছু পেট্রল রাখা হয়েছিল। কিন্তু প্রতিবেশীদের কেউ শত্রুতা করে বিষয়টি বাড়িয়ে প্রশাসনকে জানিয়েছেন। প্রশাসন ১০ হাজার টাকা জরিমানা করেছে।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা বিএনপির রাজনীতি করেন। বড় ভাই আওয়ামী লীগের সময় রাজনীতি করেছেন। বাজারে তার তেলের দোকান আছে।’ তবে নিজেদের মোটরসাইকেলের জন্য বসতবাড়িতে ড্রামে করে তেল সংরক্ষণ প্রশ্নে কোনও সদুত্তর দিতে পারেননি হারুন।

রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাফিউর রহমান বলেন, ‘বসতবাড়ির গোয়ালঘরে পেট্রল মজুত করায় ১০ হাজার জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জড়িতদের সতর্ক করা হয়েছে। তেলের ড্রামটি জব্দ করা হয়েছে।’

Recommended

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি চলছে

২৭ নভেম্বর ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

4 months আগে
সাবেক মন্ত্রী-এমপিসহ ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল

সাবেক মন্ত্রী-এমপিসহ ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743