দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৮:৪৪, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামে জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় মাদরাসা সুপার গ্রেফতার

জুলাই ২৪, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামে জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় মাদরাসা সুপার গ্রেফতার
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় জাল সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এক মাদরাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মোঃ সাইদুর রহমান কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপার।

জানা গেছে, জাল সনদের ভিত্তিতে ওই মাদরাসায় একজন শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে মোঃ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি কুড়িগ্রাম আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয় সিআইডিকে। তদন্ত শেষে সিআইডি আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত মোঃ সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার সমন জারি করেন।

তবে সমন পাওয়ার পরও তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

অ‌ভিযোগ রয়েছে, মাদরাসার সুপার মোঃ সাইদুর রহমান এনটিআরসিএ সনদ জালিয়াতির মাধ্যমে নিজের ভাতিজা মোঃ মোস্তাফিজুর রহমানকে সহকারী মৌলভী পদে তার মাদরাসায় নিয়োগ দেন। নিয়োগের বিনিময়ে তিনি ভাতিজার কাছ থেকে ভূরুঙ্গামারী পাবলিক ক্লাবের পূর্ব পাশে অবস্থিত বাড়ি-দোকানসহ প্রায় তিন শতক জমি লিখে নেন।

এর আগেও নিয়োগ-সংক্রান্ত একটি মামলায় মোঃ সাইদুর রহমান গ্রেফতার হয়েছিলেন।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন বলেন, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মোঃ সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

Recommended

আওয়ামী লীগ নিজেরাই নিজেদের বিচারের ক্ষেত্র প্রস্তুত করে গেছে: চিফ প্রসিকিটউর

আওয়ামী লীগ নিজেরাই নিজেদের বিচারের ক্ষেত্র প্রস্তুত করে গেছে: চিফ প্রসিকিটউর

3 weeks আগে
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চক্ষু অপারেশন বিভাগের কার্যক্রমের উদ্ভোধন

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চক্ষু অপারেশন বিভাগের কার্যক্রমের উদ্ভোধন

4 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743