দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১২:৪০, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামে ইয়াবাসহ কুখ্যাত ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেফতার

আগস্ট ১৩, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামে ইয়াবাসহ কুখ্যাত ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেফতার
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ মোঃ শহিদুল ইসলাম (৪০) ওরফে ‘ট্যাবলেট শহিদুল’কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ১টার মধ্যে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সোনাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহিদুল ইসলাম ওই এলাকার মোঃ মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই মোঃ আল-আমিন ও এএসআই আবু সাইদের সমন্বয়ে গঠিত একটি দল ছদ্মবেশে অভিযান পরিচালনা করে। এ সময় শহিদুল ইসলামের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, শহিদুল দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের উঠতি বয়সী কিশোরদের মাদকাসক্ত করার অভিযোগও রয়েছে। এছাড়া দিনাজপুর ও রংপুরের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, এর আগেও আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে গ্রেফতারের চেষ্টা করেছিল। তবে বিভিন্ন কৌশলে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে যেতে সক্ষম হন। এবার চতুর্থবারের চেষ্টায় মাদকসহ তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন বলেন, “চতুর্থবারের চেষ্টায় মাদকসহ শহিদুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আটক মাদক কারবারির সঙ্গে ভারতীয় মাদক কারবারিদের সরাসরি যোগাযোগ রয়েছে। তারা যতই চতুর হোক না কেন, পুলিশের হাতে ধরা পড়তেই হবে।”

শহিদুলের গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recommended

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ৪ দেশের সব ফ্লাইট বাতিল

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ৪ দেশের সব ফ্লাইট বাতিল

1 year আগে
চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে নজিরবিহীন নজরদারি, ১৮৪ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা

চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে নজিরবিহীন নজরদারি, ১৮৪ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা

7 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743