দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৮:৪৯, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন রওশন আরা বেগম

মে ২৭, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন রওশন আরা বেগম
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দোবাড়িয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রওশন আরা বেগম কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অসামান্য অর্জনে বিদ্যালয়জুড়ে আনন্দের বন্যা বইছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সর্বস্তরের মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করছেন।

‎জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, পরিচ্ছন্ন শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।

‎শুধু পাঠদানেই নয়, শিশুদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম গড়ে তুলতেও তিনি বিশেষ ভূমিকা পালন করছেন। বিদ্যালয়কে একটি আধুনিক, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে তাঁর নিরলস প্রচেষ্টা ইতোমধ্যে জেলার শিক্ষা মহলে প্রশংসিত হয়েছে।

এছাড়াও বিভিন্ন জাতীয় দিবস, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সফল অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে এসেছে ইতিবাচক পরিবর্তন।

‎তিনি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পৌর শহরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কুড়িগ্রাম পৌর বিএনপি’র আহবায়ক মোঃ মহিউদ্দীন জাহাঙ্গীর বিপ্লবের সহধর্মিণী। সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে এই পরিবারটির অবদান কুড়িগ্রাম জেলাজুড়ে সুপরিচিত।

কুড়িগ্রাম‎জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং পুরো বিদ্যালয়, এলাকাবাসী এবং কুড়িগ্রামের শিক্ষা পরিবারের জন্য গৌরবের বিষয়।

‎বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে ভবিষ্যতেও দোবাড়িয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে নতুন নতুন সাফল্য অর্জন করবে এবং জেলার মধ্যে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

Recommended

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

2 years আগে
কুড়িগ্রামে অভিযান ও জরিমানায় বন্ধ হয়নি একটিও ইটভাটা, ছাড়পত্র ছাড়াই চলছে ৭০টি

কুড়িগ্রামে অভিযান ও জরিমানায় বন্ধ হয়নি একটিও ইটভাটা, ছাড়পত্র ছাড়াই চলছে ৭০টি

5 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743