দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১:৪০, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কর্মকর্তা-কর্মচারী মারধরের ঘটনায় কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রত্যাহার

আগস্ট ১৬, ২০২৬
in সারাদেশ
A A
0
কর্মকর্তা-কর্মচারী মারধরের ঘটনায় কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রত্যাহার
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

কুড়িগ্রাম পৌরসভার দুই কর্মকর্তা-কর্মচারীকে মারধর ও অসদাচরণের অভিযোগ ওঠার পর কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়। তাকে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত কুড়িগ্রাম জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা পরিষদের ডাকবাংলোর আবাসিক কক্ষে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক রশিদ ও পরিচ্ছন্নতা শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী মোঃ আনারুল ইসলামকে গালিগালাজ ও মারধর করার অভিযোগ ওঠে মোঃ ফজলে রাব্বীর বিরুদ্ধে। ভুক্তভোগী দুই কর্মচারী এ অভিযোগ করেন।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে কর্মবিরতিতে যান কুড়িগ্রাম পৌরসভার কর্মচারীরা। অভিযুক্ত কর্মকর্তাকে অপসারণ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন তারা। এতে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার পর কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ অভিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ ফজলে রাব্বীকে অপসারণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই দিন তিনি স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠান। কুড়িগ্রাম জেলা প্রশাসকের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে দুই দিনের মাথায় কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ ফজলে রাব্বীকে প্রত্যাহারের আদেশ জারি করল স্থানীয় সরকার বিভাগ।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত কুড়িগ্রাম জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা জানান, আজ স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন স্যারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

Recommended

হাসিনার পক্ষে মামলা লড়াইয়ের ঘোষণা দিলেন আইনজীবী পান্না

হাসিনার পক্ষে মামলা লড়াইয়ের ঘোষণা দিলেন আইনজীবী পান্না

2 years আগে
উত্তরায় রিকশাচালক নিহতের ঘটনায় রাতভর উত্তেজনা

উত্তরায় রিকশাচালক নিহতের ঘটনায় রাতভর উত্তেজনা

5 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743