দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ১০:০৮, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

উৎসবমুখর পরিবেশে গোদাগাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন সম্পন্ন

এপ্রিল ১৫, ২০২৬
in সারাদেশ
A A
0
উৎসবমুখর পরিবেশে গোদাগাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন সম্পন্ন
Share on FacebookShare on Twitter

মোঃ মাহাবুল ইসলাম মুন্না গোদাগাড়ী রাজশাহী :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন সম্পন্ন হয়েছে। পুরনোকে বিদায় ও নতুনকে স্বাগত জানানোর প্রত্যয়ে উপজেলা চত্বরজুড়ে দিনব্যাপী ছিল আনন্দ-উৎসবের আমেজ।

পহেলা বৈশাখের সকালে উপজেলা প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রায় স্থান পায় গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী নানা অনুষঙ্গ—গরু-মহিষের গাড়ি, নাঙ্গল, জোয়াল, কাস্তে, মাছ ধরার জাল, রঙিন কুলা, হাতপাখা, কলস ও ঐতিহ্যবাহী ঘুড়ি। পাশাপাশি অংশগ্রহণ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরাও, যা শোভাযাত্রায় ভিন্নমাত্রা যোগ করে।

এবারের বর্ষবরণের প্রতিপাদ্য ছিল— ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে লোকজ সংস্কৃতি ও প্রতিবাদী চেতনার প্রকাশ ঘটে।

উপজেলা চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনও করা হয় এদিন। মেলায় হস্ত ও কুটির শিল্প, চারু ও কারুশিল্প, পিঠা ও ফুড কর্নারসহ প্রায় ৪০টি স্টল বসে। দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।

সারাদিনব্যাপী অনুষ্ঠানে ছিল নাটিকা, গম্ভীরা, সংগীত পরিবেশনা ও নৃত্যানুষ্ঠান। স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদত রত্ন বলেন, “সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুন্দর ও শান্তিপূর্ণভাবে বাংলা নববর্ষ উদযাপন সম্পন্ন হয়েছে। এ ধরনের আয়োজন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।

Recommended

সাংবাদিক নূরুল কবিরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ, তদন্তের নির্দেশ

সাংবাদিক নূরুল কবিরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ, তদন্তের নির্দেশ

2 years আগে
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা

5 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743