দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৪:০১, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবির সাথে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
in সারাদেশ
A A
0
আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবির সাথে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী : 

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের কার্যালয়ে সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিক নেতা আবু কাওসার মাখন।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন, চাঁদাবাজি প্রতিরোধ এবং নগরীর বিভিন্ন জনসংশ্লিষ্ট সমস্যা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

এ সময় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, “আমি রাজশাহীতে দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।”

সাংবাদিক নেতা আবু কাওসার মাখন নগরবাসীর বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো কমিশনারের সামনে তুলে ধরেন। তিনি বিশেষভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাইক্রোবাস স্ট্যান্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা কথিত সিন্ডিকেটের অভিযোগ উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, অন্য জেলা থেকে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সগুলো রোগী নামিয়ে ফেরার সময় স্থানীয় কিছু মাইক্রোবাস চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বাধা ও অর্থ দাবির মুখে পড়ে। কোথাও কোথাও ২ হাজার টাকার ভাড়ার পরিবর্তে ১০ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগও রয়েছে।

এছাড়া তিনি বলেন, রাজশাহীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, পুলিশের অভিযানের সময় মাদক কারবারিরা কিছুদিন আত্মগোপনে থাকলেও পরে আবার একই স্থানে ফিরে আসে। গ্রেপ্তার হওয়া অনেক মাদক ব্যবসায়ীও অল্প সময়ের মধ্যে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

কিশোর গ্যাং প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন আবু কাওসার মাখন। তিনি বলেন, সম্প্রতি নগরীর সি অ্যান্ড বি মোড় এলাকায় একই রুটে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, এসব কিশোর গ্যাংয়ের প্রতিটি দলে প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য রয়েছে এবং তারা মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা নগরবাসীর নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ।

তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। জবাবে পুলিশ কমিশনার বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র গাজী উর রহমান, দৈনিক মানবিক বাংলাদেশ প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি, বরেন্দ্র সংবাদ-এর বার্তা সম্পাদক মেহেদী হাসান এবং যমুনা প্রতিদিন-এর প্রতিনিধি আবু সালেহ মাহিন।

Recommended

গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলের হামলা, নিহত ৮৭

গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলের হামলা, নিহত ৮৭

1 year আগে
ফরিদপুরের সাবেক এসপি সুভাষ সাময়িক বরখাস্ত

ফরিদপুরের সাবেক এসপি সুভাষ সাময়িক বরখাস্ত

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743