দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সন্ধ্যা ৬:২১, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

আজও চালকদের দীর্ঘ লাইন, তেল শুন্য কুড়িগ্রাম

মার্চ ২৫, ২০২৬
in সারাদেশ
A A
0
আজও চালকদের দীর্ঘ লাইন, তেল শুন্য কুড়িগ্রাম
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

জ্বালানি তেলের সংকটে প্রায় অচল হয়ে পড়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম। এর ফলে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ শেষে কর্মস্থলে ফেরা মানুষসহ বিপাকে পড়েছেন গণপরিবহনের যাত্রীরাও। ঈদের চতুর্থ দিনেও কুড়িগ্রাম জেলার পাম্পগুলোতে মিলছে না পেট্রোল ও অকটেন। যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

কুড়িগ্রাম জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, কোথাও ঝুলছে ‘তেল নেই’ সাইনবোর্ড, আবার কোথাও দীর্ঘ সময় অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন চালকরা। বিশেষ করে মোটরসাইকেল চালকরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। জরুরি প্রয়োজনে বের হয়েও অনেকে মাঝপথে আটকে পড়ছেন।

জ্বালানি সংকটের প্রভাব পড়েছে গণপরিবহনেও। তেলের অপ্রতুলতাকে অজুহাত দেখিয়ে বাড়ানো হয়েছে ভাড়া। এতে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

নাম প্রকাশ না করার শর্তে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলেন, কয়েকদিন ধরে তেলের সংকট চলছে। গাড়ি নিয়ে বের হওয়ার পর আজ তেল শেষ হয়ে গেছে। অটোতে মোটরসাইকেল তুলে এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরেও তেল পাইলাম না।

এদিকে কিছু কিছু পাম্পে সীমিত পরিমাণ তেল সরবরাহ থাকলেও তা চাহিদার তুলনায় খুবই কম। ফলে সেখানে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বোতলে করে তেল বিক্রি করছেন বেশি দামে।

অভিযোগ রয়েছে, সংকটের সুযোগ নিয়ে একটি সিন্ডিকেট চক্র গোপনে তেল মজুত করে চড়া দামে বিক্রি করছে। প্রতি লিটার পেট্রোল ও অকটেন ২৫০ থেকে ৩০০ টাকায় গোপনে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। মাঝে মধ্যে প্রশাসনের অভিযানে কিছুটা শিথিল হলেও বন্ধ হয়নি এ কার্যক্রম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলায় প্রায় ২০টি ফিলিং স্টেশনে দৈনিক প্রায় চার লাখ লিটার জ্বালানির চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ নেমে এসেছে মাত্র ৫০ হাজার লিটারের কাছাকাছি। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়মিত জ্বালানি সরবরাহ এবং ঈদের ছুটিতে কয়েকদিন সরবরাহ বন্ধ থাকায় এ সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

ঢাকায় একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখাঁন গাবেরতল এলাকার মোঃ রফিকুল ইসলাম বলেন, ঈদে মোটরসাইকেল নিয়ে বাড়িতে এসেছিলাম। এখন তেল না থাকায় গাড়ি বের করতে পারছি না। সময়মতো ঢাকায় ফিরতে পারব কি না তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

আব্দুল্লাহ ফিলিং স্টেশনের ম্যানেজার মোঃ আনোয়ারুল ইসলাম রানা বলেন, সরবরাহে সমস্যা থাকায় আমরা পর্যাপ্ত তেল পাচ্ছি না। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, তিনিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে মনিটরিং টিম বিভিন্ন ফিলিং স্টেশন নিয়মিত পরিদর্শন করছেন। সার্বিকভাবে কঠোর নজরদারিতে রয়েছে সকল বিক্রয়কেন্দ্র। সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চলছে।

Recommended

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল

6 months আগে
অল্প আয়ের মানুষের জন্য কুড়িগ্রামে ১০ টাকার হাসপাতাল

অল্প আয়ের মানুষের জন্য কুড়িগ্রামে ১০ টাকার হাসপাতাল

9 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743