দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৯:১১, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগানে দুই যুবক গ্রেপ্তার, জুলাই আন্দোলনের ছবিও সামনে

নভেম্বর ২৮, ২০২৬
in সারাদেশ
A A
0
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগানে দুই যুবক গ্রেপ্তার, জুলাই আন্দোলনের ছবিও সামনে
Share on FacebookShare on Twitter

গোদাগাড়ী রাজশাহী প্রতিনিধি  :

রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার দুজনই ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছেন তাঁদের পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন। এ দাবির পক্ষে আন্দোলনের সময় তোলা একটি ছবিও সামনে এসেছে।

ছবিতে দেখা যায়, ‘দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ লেখা একটি ফেস্টুনের সামনে আরও অনেকের সঙ্গে দাঁড়িয়ে আছেন গ্রেপ্তার দুই যুবক। তাঁদের পরিবারের দাবি, ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে ছবিটি তোলা হয়েছিল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)। শাহামাতের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লায়। সাইফের বাড়ি একই উপজেলার কাঁকনহাট এলাকায়। তিনি সারেংপুরে তাঁর নানার বাড়িতে থাকেন।

শুক্রবার বিকেলে গোদাগাড়ী থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গোদাগাড়ীর পাকড়ি এলাকায় বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় সম্প্রতি দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে দুটি মোটরসাইকেলে করে চার যুবক গোদাগাড়ী উপজেলা সদরের দিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পৌরসভার সামনে যান। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুজন পালিয়ে যান। অন্য মোটরসাইকেলের দুই আরোহী থানার সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। পরে সেখান থেকে তাঁদের আটক করা হয়।

গোদাগাড়ী পৌর জামায়াতের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আনাস বিন আবুল কাশেম বলেন, ‘জুলাই আন্দোলনের সময় সে আমার সহযোদ্ধা ছিল। আন্দোলনে সে আমার সঙ্গে প্ল্যাকার্ড হাতে নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান বলেন, ‘শাহামাত ও সাইফ জুলাইয়ের আন্দোলনে ছিল। গোদাগাড়ী থেকে আমাদের আরেকজন জুলাই যোদ্ধা আমাকে ফোন করে এ কথা বলেছেন। তবে ঘটনার বিষয়ে আমি বিস্তারিত জানি না। খোঁজ নিচ্ছি।’

গ্রেপ্তার শাহামাত সাদিকের বাবা সাদিকুল ইসলাম গোদাগাড়ী পৌর জামায়াতের ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি এবং একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, তাঁর ছেলে ও সাইফ দুজনই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। গোদাগাড়ীতে আন্দোলনের সামনের সারিতে ছিলেন তাঁরা।

সাদিকুল ইসলাম আরও বলেন, ‘এখন থানার সামনে জয় বাংলা স্লোগান হয়েছে। কাউকে না কাউকে ধরতে হবে। তাই সামনে পেয়ে আমার ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় গেলে ওসি প্রথমে আমার কাছে দাবি করেন, থানার সামনে চায়ের দোকানে বসে নাকি তাঁরা মদ পান করছিলেন। তাহলে মদ পানের মামলা না দিয়ে বিএনপির অফিস পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হলো কেন?’

তিনি আরও বলেন, তাঁর ছেলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। পড়াশোনার চাপে তিনি কোনো রাজনীতিতে জড়াননি। তাঁদের পরিবার রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত। তাই তাঁর ছেলের ছাত্রলীগ করার প্রশ্নই ওঠে না বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, ‘তারা জুলাইয়ের আন্দোলনে ছিল কি না, সেটি আমার জানা নেই। তারা দুটি মোটরসাইকেলে চারজন স্লোগান দিতে দিতে যাচ্ছিল। দুজন পালিয়ে যায়, দুজনকে আমরা আটক করি। আমাদের কোনো ভুল হয়নি।’

তবে গ্রেপ্তার দুই যুবকের জুলাই আন্দোলনে অংশগ্রহণের দাবি, তাঁদের সামনে আসা ছবি এবং গ্রেপ্তারের ঘটনা নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

Recommended

চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

2 years আগে
২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ

২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743