দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১:২৫, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্রের উদ্বোধন

নভেম্বর ১৮, ২০২৬
in সারাদেশ
A A
0
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্রের উদ্বোধন
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী :

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিতকরণ, চুরি প্রতিরোধ, দালালদের হয়রানি বন্ধ এবং সুশৃঙ্খল অ্যাম্বুলেন্স সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গণে পুলিশ বক্স ও বেসরকারি অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত পুলিশ বক্স ও বেসরকারি অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে দূরদূরান্ত থেকে আসা অসহায় রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি প্রতিরোধ এবং দালালদের হয়রানি থেকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালুর ফলে রোগী ও তাঁদের স্বজনেরা নিরাপদে এবং নির্ধারিত ভাড়ায় অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন। এ সেবা আরও সহজ ও কার্যকর করতে একটি স্থায়ী সরকারি ফোন নম্বর চালু এবং ট্রাফিক পুলিশের প্রতিনিধি নিয়োজিত রাখার পরিকল্পনা রয়েছে।

হাসপাতালের অভ্যন্তরে যানজট নিরসনে সীমিত পরিসরে তিনটি অ্যাম্বুলেন্স রাখার অনুমতি দেওয়া হয়েছে। রোগী নামানোর পর সংশ্লিষ্ট যানবাহন হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান না করে নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের বিকল্প স্থান হিসেবে টিবি পুকুর হাসপাতাল ও নিউ গর্ভমেন্ট ডিগ্রি কলেজের পশ্চিম পার্শ্বে খালি জায়গা ব্যবহারের প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে।

অ্যাম্বুলেন্স ভাড়া প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, আপাতত পূর্ব থেকে নির্ধারিত ভাড়ায় অ্যাম্বুলেন্স চলবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় অ্যাম্বুলেন্স মালিক ও চালক সমিতির ভাড়া বৃদ্ধির আবেদনের বিষয়টি নিয়ে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সময়োপযোগী ভাড়া নির্ধারণ করা যেতে পারে।

তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ, মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং অ্যাম্বুলেন্স মালিক ও চালক সমিতির মধ্যে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোগী ও জনসাধারণের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো সমস্যা ভবিষ্যতেও পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), রাজশাহীর সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি, কলেজের অধ্যাপকবৃন্দ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Recommended

সুপ্রিম কোর্টে ইবির ৪ শিক্ষার্থীর অনন্য অভিজ্ঞতা

সুপ্রিম কোর্টে ইবির ৪ শিক্ষার্থীর অনন্য অভিজ্ঞতা

1 year আগে
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743