দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
ভোর ৫:২১, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী 

নভেম্বর ১৭, ২০২৬
in সারাদেশ
A A
0
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী 
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী :

বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল৷ তিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা আমাদের মূল অনুপ্রেরণা। সিপাহী-জনতার বিপ্লবের চেতনা এবং জাতীয়তাবাদী দর্শনেই এ দেশের সাধারণ শিক্ষার্থীরা সবসময় উজ্জীবিত হয়েছে। এজন্য দেশে যখনই অন্যায় জুলুম অত্যাচার, নির্যাতন ও ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চেয়েছে তখনই এই ছাত্র জনতা তা প্রতিরোধ করেছে৷ 

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত ডা.কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

রিজভী আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ, ফাইয়াজ, ওয়াসিম আকরামসহ বীর শহীদদের স্মরণ করে  বলেন, যারা ন্যায়ের জন্য এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে শহীদ হন, তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন।তাদের কখনো মৃত্যু হয় না। তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে—এই দেশ কোনো একনায়ক বা ফ্যাসিস্টদের জন্য নয়, এটি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ।

তিনি আরও বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়কাল ছিল দেশের জন্য এক বিভীষিকাময় অধ্যায়। একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে মানুষের চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সংবাদপত্রের গলা টিপে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে ১৫ আগস্টের পর নানা রাজনৈতিক পটপরিবর্তন ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে সিপাহী-জনতার মিলিত বিপ্লবের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে আসেন মেজর জিয়াউর রহমান। তাঁর হাত ধরেই জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পায়। মূল স্বাধীনতার সুখ জিয়াউর রহমান দেশের মানুষকে দিয়েছিলেন। 

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে দিল্লির কাছে মাথা নত করা হয়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে একনায়কতন্ত্র কায়েম করেছিল। কিন্তু দেশের মুক্তিকামী ছাত্রসমাজ তা মেনে নেয়নি। কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ হিসেবে অভিহিত করার প্রতিবাদে পুরো দেশ জেগে উঠেছিল। হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছিল।

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল।

বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোফাককারুল ইসলাম, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা.ওয়াসিম হোসেন, জেলা সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি ও রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recommended

গোদাগাড়ীতে ৫০ গ্রাম হেরোইনসহ এক যুবক গ্রেফতার 

গোদাগাড়ীতে ৫০ গ্রাম হেরোইনসহ এক যুবক গ্রেফতার 

1 year আগে
গুরুতর অসুস্থ লুৎফুজ্জামান বাবর, মেডিকেল বোর্ড গঠন

গুরুতর অসুস্থ লুৎফুজ্জামান বাবর, মেডিকেল বোর্ড গঠন

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743